বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৪ই জুলাই ২০২২ রাত ১০:৩৭
৪২৩
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের নবীপুর গ্রামে জমির বিরোধকে কেন্দ্র করে কলেজ শিক্ষকসহ একই পরিবারের ৫ জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে । এঘটনায় মামলা দেয়ায় উল্টো হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে ভোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার দাবি সভা করেছেন আহত পরিবার ও শিক্ষকরা।
ভোলা আলতাজের রহমান কলেজের প্রভাষক নুর-ই- আলম পান্নু তার লিখিত বক্তব্যে বলেন, ঈদের আগে গত শুক্রবার তারা তাদের জমিতে আধা পাকা ঘর নির্মান করছিলেন। জয়নাল আবদীনের ছেলে কবির হোসেন, তার দুই শ্যালক আব্দুল হাই, আবু , ছেলে মোঃ সাকিল বহিরাগত সন্ত্রাসী নিয়ে হামলা করে। এ সময় শিক্ষক নূর ই আলম ঘর নির্মানের বাধা দেয়ার কারণ জিজ্ঞেস করতে গেলে তার উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। এতে নুর ই আলমের কানের এক পাশ কেটে যায়। বাড়ির লোকজনকে এলোপাথারী মারধর করে সন্ত্রাসীরা। সংবাদ সম্মেলনে উপস্থিত শিক্ষক নুর ই আলমের ভাই নুর মোঃ বাচ্চু, অপর ভাই নুর সলেমান বুলু ও ভাইর স্ত্রী রুমা বেগম এখন বাড়িতে নিরাপত্তা হীনতার মধ্যে দিন কাটাচ্ছেন বলেও জানান। কেন মামলা করা হয়েছে , এ জন্য তাদের হুমকী দিচ্ছে সন্ত্রাসীরা।
ভোলা থানার ওসি এনায়েত হোসেন জানান, ঘটনার পর পর প্রধান আসামী কবির হোসেনকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামীদের খোজা হচ্ছে। তবে কবির হোসেনের শ্যালকরা সাংবাদিকদের জানান, ওই জমিতে তাদেরর মালিকা রয়েছে। তারা হামলা করে নি। তবে ঘর তুলতে বাধা দেয়া হয়ে ছিল।
সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী
আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার
লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা
মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ
পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি
আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির
চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত