বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৩শে জুলাই ২০২২ রাত ১০:৩৭
৫৫১
বাংলার কণ্ঠ প্রতিবেদক : সঠিকভাবে অভিযান পরিচালনা ও জেলেরা সরকারি আইন মেনে চলায় ভোলায় গত ৬ বছরে ইলিশ উৎপাদন বেড়েছে প্রায় ১ লাখ মে: টন। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আজ শনিবার (২৩ জুলাই) দুপুরে ভোলা প্রেসক্লাবে সংবাদিকদের সাথে মতবিনিময় সভা এ তথ্য নিশ্চিত করেন ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ।
এ সময় তিনি জানান, ভোলায় গত ২০১৫-১৬ সালে ইলিশ উৎপাদন হয়েছে ৯৮ হাজার ৪০৪ মে: টন, ২০১৬-১৭ সালে ১ লাখ ২৯ হাজার ৫৫৮ মে: টন, ২০১৭-১৮ সালে ১ লাখ ৩১ হাজার ৭৩৯ মে: টন, ২০১৮-১৯ সালে ১ লাখ ৩০ হাজার ৮৯২ মে: টন, ২০১৯-২০ সালে ১ লাখ ৭১ হাজার ২৬৮ মে: টন ও ২০২০-২১ সালে ১ লাখ ৭৫ হাজার ৩৯০ মে: টন। যার বিগত ২০১৫-১৬ সালের চেয়ে ৭৬ হাজার ৯৮৬ মে: টন বেশি। এছাড়াও বর্তমানে ২০২১-২২ সালের হিসেব এখনও প্রস্তুত হয়নি। কিন্তু তাও অনেক বেড়েছে। মতবিনিময় সভার প্রতিবেদনে উল্লেখ করা হয়, ভোলা জেলায় মাছের চাহিদা ৫২ হাজার ৪৫ মেট্রিক টন। কিন্তু উৎপাদন হয়েছে ২ লক্ষ ২৪ হাজার ৩৫৭ মেট্রিক টন। উদ্বৃত্ত থাকে ১ লক্ষ ৭২ হাজার ৩১২ মেট্রিক টন।
জেলা মৎস্য কর্মকর্তা আরো জানান, বাংলাদেশে মোট ইলিশ উৎপাদনের ৩ ভাগের ১ ভাগই ভোলায় জেলায় হয়ে থাকে। যার কারণে ভোলা জেলা ইলিশ উৎপাদনের অন্যতম জেলা। তবে আমরা ভোলা জেলায় ইলিশের উৎপাদন আরো বৃদ্ধি করার জন্য আগামীতে সরকারি নিষেধাজ্ঞার সময় কঠোর অভিযান পরিচালনা করবো। যাতে কোন প্রকার অসাধু জেলেরা নদীতে গিয়ে মা ইলিশ শিকার করে ইলিশ উৎপাদনকে ব্যহত করতে না পারে।
এছাড়াও জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত সপ্তাহ ব্যাপী মৎস্য সপ্তাহ উপলক্ষে মাইকিং, ব্যানার, পোস্টার, ফেস্টুন ইত্যাদির মাধ্যমে ব্যাপক প্রচারণা, বর্ণাঢ্য র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা, মাছের পোনা অবমুক্ত করণ, স্থানীয় পর্যায় সফল মৎস্যচাষী/ব্যাক্তি/উদ্যোক্তা/প্রতিষ্ঠানকে মৎস্য পুরস্কার প্রদান, প্রান্তিক পর্যায়ের মৎস্যচাষী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময় সভা, অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট/অভিযান পরিচালনা, মৎস্যচাষীদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, সুফলভোগীদের প্রশিক্ষণ ও বিভিন্ন উপকরণ বিতরণসহ বিভিন্ন কমর্সুচি পালন করা হবে বলে জানানো হয়।
ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমানের সভাপতিত্বে উন্মুক্ত আলোচনায় অংশ নেন ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জামাল হোসাইন, দৈনিক দক্ষিণ প্রান্তের সম্পাদক এ্যাডভোকেট নজরুল হক অনু, প্রেসক্লাবের সহ সভাপতি জুন্নু রায়হান, এডভোকেট সাহদাত হোসেন শাহীনসহ বিভিন্ন গন মাধ্যমের সাংবাদিক বৃন্দ।
বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়
ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত
মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী
হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত