বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৫শে জুলাই ২০২২ রাত ১১:০১
৫৩০
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার শিবপুর ইউনিয়নে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ এবং যৌতুক প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় ওই দুই ইউনিয়নের গুরুত্বপূর্ন স্পটে সি সি ক্যামেরার কার্যক্রম উদ্বোধন করা হয়। সোমবার সকালে শিবপুর ইউনিয়ন পরিষদের হল রুমে অনুষ্ঠিত সভায় ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভোলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ভোলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ সরর্দার, শিবপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, জনগণকে দ্রæততম সময়ে সেবা প্রদানের লক্ষ্যে এবং সর্বোপরি এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত রয়েছে। বিট পুলিশিং এর নিয়মিত কার্যক্রমের পাশাপাশি সমাজ থেকে সন্ত্রাস ও মাদক নির্মূল এবং ধর্ষণবিরোধী সভার আয়োজনের মাধ্যমে মানুষকে সচেতন করার কাজ করে যাচ্ছে বিট পুলিশিং কর্মকর্তারা। বিট পুলিশিং কার্যক্রমকে ফলপ্রসূত করতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত মনিটরিং করছেন। পুলিশি সেবাকে গনমূখী ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে দিন রাত কাজ করে যাচ্ছে ভোলা জেলা পুলিশের প্রত্যেকটি সদস্য। তিনি আরো বলেন, শিবপুর ইউনিয়নের ০৬টি গুরুত্বপ্র্ণূ পয়েন্টে অত্যাধুনিক ইন্টারনেট ভিত্তিক ক্যামেরা স্থাপন করা হয়েছে। সার্বক্ষণিকভাবে কন্ট্রোল রুমে এসব ক্যামেরা মনিটরিং করা হবে। এতে অপরাধ নিয়ন্ত্রণ এবং শহরকে মনিটরিং করা যাবে। কোনও অপরাধ সংঘটিত হলে তাৎক্ষণিক তা পুলিশের নজরদারিতে আসবে এবং অপরাধীকে আইনের আওতায় আনা যাবে। এর ফলে অপরাধ প্রবণতা কমবে এবং অপরাধীরা অপরাধমূলক কর্মকান্ড করতে নিরুৎসাহিত হবে। ইতিপূর্বে ভোলা শহরের বিভিন্ন গুরুত্বপুর্ণ মোড়/পয়েন্ট সহ পূর্ব ইলিশা ইউনিয়নে ইন্টারনেট ভিত্তিক সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ইতিমধ্যে স্থানীয় জনসাধারণ এর সুফল পাচ্ছে। এ সময় পুলিশ সুপার বলেন, ভোলার সব ধরনের অপরাধ নির্মূল করার জন্য বাংলাদেশ পুলিশ সর্বদা সচেষ্ট রয়েছে।
বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়
ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত
মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী
হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত