অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলার পরাণগঞ্জে জঙ্গিবাদ মাদক যৌতুক প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে জুলাই ২০২২ রাত ১১:০৫

remove_red_eye

৫৪৪

 সিসিটিভির কার্যক্রম  উদ্বোধন

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলা কাচিয়া ইউনিয়নের পরাণগঞ্জে  জঙ্গিবাদ, মাদক, ইফটিজিং, বাল্যবিবাহ এবং যৌতুক প্রতিরোধ বিষয়ক মতবিনিময়  সভা ও সিসিটিভির উদ্বোধনী কার্যক্রম অনুষ্ঠিত হয়। সোমবার (২৫ জুলাই)  বিকেলে পরানগঞ্জ বাজারে কাচিয়া ইউনিয়নের একটি সভা কক্ষে এই সভা হয়েছে।
উক্ত  মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ফারহাদ সরদার, কাচিয়া ইউনিয়ন এর চেয়ারম্যান মোঃ জহুরুল ইসলাম নকিব, বাপ্তা ইউনিয়ন এর চেয়ারম্যান ইয়ানুর রহমান (বিপ্লব মোল্লা), পূর্ব ইলিশার চেয়ারম্যান আনোয়ার হোসেন ছোটন, পশ্চিম ইলিশার চেয়ারম্যান জহিরুল ইসলাম। মতবিনিময় সভায় সভাপতি হিসেবে উপস্তিত ছিলেন ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত ওসি এনায়েত হোসেন। ইউনিয়ন ইউপি সদস্য  বৃন্দ।
ওসি অপারেশন রেজাউল করিম রাজিবের সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সাধারণ জনগনের দৃষ্টি আকর্ষন করে পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, "সরকারের উন্নয়ন কাঠামো বজায় রাখতে  বিদ্যুৎ-জ্বালানি অপচয় না করে দেশকে এগিয়ে যেতে সকলকে সহযোগিতা করতে হবে"।  দেশের সার্বিক পরিস্থিতি ফিরিয়ে আনতে, মাদক সমস্যা  দুরীকরনে প্রত্যেক জনবহুল এলাকায় বিট অফিসার নিয়োগ দেওয়া হয়েছে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষন এর জন্য, জনগনের সার্বিক নিরাপত্তায় সর্বদা সজাগ থাকবে  ভোলা জেলা পুলিশ। দেশের অন্যতম সমস্যা জনসংখ্যা বৃদ্ধি এবং মৃত্যু  সংখ্যা  বেরে চলার পিছনে রয়েছে বাল্যবিবাহ, তাই  জনসংখ্যা সার্বিক পর্যায়ে আনতে সকল কে বাল্যবিবাহ বন্ধ করার আহবান জানান তিনি।
সভা শেষে পুলিশ সুপার সাইফুল ইসলাম সিসিটিভি ক্যামেরা উদ্বোধন করেন।

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

আরও...