বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩০শে জুলাই ২০২২ রাত ০৮:৩৫
৪০৩
বাংলা কণ্ঠ প্রতিবেদকঃ ভোলায় ১০টি মোটরসাইকেলসহ ৭ চোরকে আটক করেছে পুলিশ। আটকৃতরা হল রাসেল (৪৩), জাকির (৩৯), সালাউদ্দিন (২৮), মো. রাকিব (২৭)। জিয়া (২৬), আলী আজগর (২৫) এবং সোহাগ (২৩)। এদের প্রত্যেকের বাড়ি ভোলা সদর উপজেলার বিভিন্ন এলাকায়। শুক্রবার বিকালে পুলিশ সুপার কার্যালয়ে ভোলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ সরদার সংবাদ সম্মেলনে এতথ্য জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ২০ জুলাই ভোলা সদর উপজেলার ভেদুরিয়া পুলিশ তদন্ত কেন্দ্রে এক ব্যাক্তি তার মোটরসাইকেল হারানোর অভিযোগ করেন। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ ২৮জুলাই ভেদুুরিয়া এলাকা থেকে জিয়াকে আটক করে। পরে তার দেয়া তথ্য অনুযায়ী ১০টি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের অপর ৬ সদস্যকে আটক করে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে এনে প্রথমে রং বদলে ফেলে। পরে বিশেষ কায়দায় ইঞ্জিন এবং চেসিসে খোদাই করে প্রকৃত নাম্বার পরিবর্তন করা হয়। পরবর্তীতে বিআরটিএ থেকে নতুন বসানো ইঞ্জিন ও চেসিস নম্বর দিয়ে নতুন রেজিস্ট্রেশন নম্বারের কাগজ বের করে কম দামে বিক্রি করে দেয়। অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার আরো জানান, এদের সাথে জড়িত আরো অপর চোরদেরকে আটকের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী
হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত