অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

সংবাদ সম্মেলনে ভোলা জেলা বিএনপির দাবি বিনা উস্কানিতে বিএনপি কর্মীদের উপর পুলিশের হামলা গুলি

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩১শে জুলাই ২০২২ রাত ১১:৫২

remove_red_eye

৩৯৬

 বাংলার কণ্ঠ প্রতিবেদক :  ভোলা জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর  অভিযোগ করেন, বিনা উস্কানিতে পুলিশ তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়েছে। পুলিশের গুলিতে তাদের সদর থানা স্বেচ্ছাসেবক দলের একজন সদস্য নিহত হয়েছে। রবিবার দুপুরে বিএনপি সভাপতি তার নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন।  
এসময় তিনি জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশ জুড়ে লোড শেডিংয়ের প্রতিবাদে জেলা বিএনপির কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা করেন তাঁরা। পরে সাড়ে ১১টার দিকে সভা শেষে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করার প্রস্তুতি নেয়। এ সময় বিনা উসকানিতে পুলিশ বিএনপি নেতা কর্মীদের উপর হামলা চালিয়েছে। এক পর্যায়ে পুলিশ তাদের ওপর এলোপাতাড়ি রাবার বুলেট, টিয়ারসেল ও সটগানের গুলি ছুড়তে থাকে। পুলিশের গুলিতে তাদের সদর থানা স্বেচ্ছাসেবক দলের একজন সদস্য নিহত হয়েছে। গুলিশের লাঠিচার্জ ও গুলিতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যান, সিনিয়র যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সোপান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন, জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমসহ শতাধিক নেতাকর্মী আহত হয়েছে। তিনি এই ন্যাক্কার জনক ঘটনার বিচার দাবি করেন। জেলা বিএনপির সভাপতিসহ নেতাকর্মীরা অবরুদ্ধ রয়েছেন দাবি করেন তিনি আরও বলেন, পুলিশ দলীয় কার্যালয় এবং তার বাড়িঘর ঘেরাও করে রেখেছে। সাংবাদিক ছাড়া কাউকে তার বাড়িতে আসতে কিংবা বেরুতে দিচ্ছে না পুলিশ। এ জন্য তার বাড়িতে আশ্রয় নেয়া আহত নেতাকর্মীরা চিকিৎসা নিতে পারছেন না। কেন্দ্রের সাথে আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর।

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

আরও...