বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৪ঠা আগস্ট ২০২২ রাত ১১:৪৭
৪৩৭
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীরে সংর্ঘষের সেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিম নিহত হওয়ার ঘটনায় ভোলা মডেল থানার ওসি তদন্ত আরমান হোসেনকে প্রধান আসামী করে ৩৬ জন পুলিশের নামে আদালতে হত্যা মামলা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভোলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আলী হায়দারের আদালতে নিহত আব্দুর রহিমের স্ত্রী খাদিজা বেগম বাদী হয়ে এই হত্যা মামলা দাখিল করেছেন। বাদীর পক্ষে মামলা পরিচালনা করছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট ছালাউদ্দিন হাওলাদার , ওই সংগঠনের সম্পাদক এডভোকেট আমিনুল ইসলাম বাছেদ, ভোলা বারের যুগ্ম সম্পাদক এডভোকেট ইউছুফসহ একাধিক আইনজীবী।
মামলার আইনজীবী আমিরুল ইসলাম বাছেত মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, সেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিম নিহত হওয়ার ঘটনায় দাখিল করা হত্যা মামলায় উল্লেখ করা হয়, ৩১ জুলাই কেন্দ্রীয় বিএনপি কর্মসূচী তেল গ্যাস মূল্য বৃদ্ধি ও লোডশেডিং এর প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিলে অংশ গ্রহনকারী সেচ্ছাসেবক দলের কর্মী আবদুর রহিম ওসি (তদন্ত) আরমান হোসেনের গুলিতে নিহত হয়। এ ঘটনায় ৩০২ এবং ৩৪ ধারায় নিহতের স্ত্রী খাদিজা বেগম বাদী হয়ে আদালতে ওসি (তদন্ত) আরমান হোসেনসহ ৩৬ জনের নামে হত্যা মামলা দায়ের করেছেন। আইনজীবীদের তথ্য ও মামলার বিবরণ অনুযায়ী ৩৬ জন আসামীর মধ্যে আরো রয়েছেন এসআই মোঃ আনিস উদ্দিন, এএসআই মোঃ গোলাম মোস্তফা, এএসআই মোঃ জাফর, এএসআই মোঃ নুরুল ইসলাম, কনস্টেবল মোঃ মেহেদী হাসান, কনস্টেবল সুজন, নায়েক সঞ্জিব, কনস্টেবল রাব্বী সরদার, এসআই মোঃ আবুল বাশার, এএসআই শিমুল কুমার, নায়েক মোঃ রাসেল, কনেস্টবল মোঃ মেজবাহ, কনস্টেবল মোঃ রাসেল, কনস্টেবল মোঃ ইলিয়াস, কনস্টেবল মোঃ ফেরদৌসসহ ৩৬ জন চিহ্নিত ও অজ্ঞাত আসামী রাখা হয়েছে ২০ জন।
এ ব্যাপারে ভোলা মডেল থানার ওসি (তদন্ত) আরমান হোসেন জানান, তিনি এখনো মামলা বিষয় জানেন না। তিনি বলেন, আমরা ঘটনার দিন সরকারি দায়িত্ব পালন করতে গিয়েছি। আমরা কাউকে আঘাত করার উদ্দেশ্যে যাইনি। তারা বেআইনী সাবেশ করেছে। ইটপাটকেল ছুড়ে মেরেছে। আগুন লাগাতে গেছে। বিএনপির লোকজন ইটপাটকেল ছুেিড়ছে। আমাদের পুলিশকে গুলি করেছে। পুলিশ আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। আমি আমার দায়িত্ব পালন করতে গিয়েছি।
চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর
মনপুরায় বানভাসি মানুষের মাঝে তীব্র খাবারের সংকট
লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার অভিযোগ
দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন
মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী
শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার
ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের
শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী
বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন
ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক