বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৫ই আগস্ট ২০২২ রাত ০৯:৫৯
৪০৭
আকতারুল ইসলাম আকাশ : প্রাক্তন চেয়ারম্যান মাওলানা মোফাজ্জল হোসেনের পুত্র ভোলা সদর উপজেলা পূর্ব ইলিশা ইউনিয়নের পরপর তিন বারের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা সিরাজ উদ্দিন হাজার হাজার মানুষের ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন। শুক্রবার (৫ আগষ্ট) বাদ জুম্মা নামাজ শেষে ইলিশা জংশন মৌলভীর হাট ফাজিল ডিগ্রী মাদ্রাসার মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
এসময় মৌলভীর হাট ফাজিল মাদ্রাসার মাঠ, রাস্তা, বালুর মাঠসহ আশেপাশের জায়গা কানায় কানায় লোকে লোকারণ্য হয়। সিরাজ চেয়ারম্যান এর দীর্ঘ দিনের রাজনীতিক সহযোদ্ধা ও শুভাকাঙ্খীরা কান্নায় ভেঙ্গে পড়েন। জানাজা মাঠে এসময় হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি।
জানাজা নামাজে উপস্থিত ছিলেন, তজুমউদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর, দৌলতখান উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মামুনুর রশীদ বাবুল চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য হায়দার আলী লেলিন, সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা রাইসুল আলম, বাপ্তা ইউনিয়নের চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা, ইলিশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন ছোটন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন, বাপ্তা ইউপির সাবেক চেয়ারম্যান মিন্টু মোল্লা, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি জামিল হোসেন অদুদ, ইলিশা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা সোরোয়ারদি মাষ্টার, ইলিশা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি হোসেন মিয়া প্রমুখ। এ ছাড়া জানাজা নামাজে দলমত নির্বিশেষ হাজার হাজার মুসুল্লিরা অংশগ্রহণ করেন।
উল্লেখ, বৃহস্পতিবার রাতে হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে প্রথমে ভোলা সদর হাসপাতালে নেয় হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে।
চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর
মনপুরায় বানভাসি মানুষের মাঝে তীব্র খাবারের সংকট
লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার অভিযোগ
দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন
মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী
শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার
ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের
শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী
বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন
ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক