অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় ৪৬ পুলিশ সদস্যের বিরুদ্ধে নিহত ছাত্রদল সভাপতির স্ত্রী’র হত্যা মামলা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই আগস্ট ২০২২ রাত ১০:৫৪

remove_red_eye

৪৬৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের সাথে সংঘর্ষের ঘটনায় নিহত ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমের স্ত্রী ইফফাত জাহান  বাদী হয়ে ভোলা থানার সাব ইন্সপেক্টর আনিস উদ্দিন কে প্রধান করে ওসি তদন্ত আরমান হোসেনসহ ৪৬ পুলিশের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।  বৃহস্পতিবার দুপুরে  ভোলার সদর সিনিয়র  জুডিসিয়াল ম্যাজিট্রেট আলী হয়দার কামালের  আদালতে এই হত্যা মামলা দায়ের করা হয়। ইতো পূর্বেও সেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিম নিহত হওয়ার ঘটনায় পুলিশের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। এ নিয়ে পুলিশ ও বিএনপির সংর্ঘষের ঘটনায় পুলিশের বিরুদ্ধে মোট ২টি হত্যা মামলা করা হলো।
বাদি পক্ষের আইনজীবী এ্যাডভোকেট আমিরুল ইসলাম বাসেত বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার বিবরনে উল্লেখ করা হয় যে, ৩১ জুলাই কেন্দ্রীয় বিএনপি কর্মসূচী তেল গ্যাস মূল্য বৃদ্ধি ও লোডশেডিং এর প্রতিবাদে  বিএনপির  বিক্ষোভ মিছিলে অংশ নেয় ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম। এ সময় নুরে আলম পুলিশের গুলিতে গুরুতর আহত হয়। পরে ৩ দিন পর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  এ্যাডভোকেট আমিরুল ইসলাম আরো জানান,আদালত আগামী ৮/৯/২২ তারিখের মধ্যে ময়নাতদন্তের রির্পোটসহ যাবতীয় কাগজপত্র আদালতে জমা দেয়ার জন্য ভোলা থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
উল্লেখ, ৩১ জুলাই কেন্দ্রীয় বিএনপি কর্মসূচী অনুয়ায়ী তেল গ্যাস মূল্য বৃদ্ধি ও লোডশেডিং এর প্রতিবাদে   ভোলায় বিএনপির  বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিলে দুই পক্ষের সাথে ব্যাপক সংর্ঘষ হয়। এতে ১০ পুলিশসহ বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়। এ সময় সেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিম নিহত হয় । এ ঘটনায় গত ৪ আগষ্ট ৩০২ এবং ৩৪ ধারায় নিহতের আব্দুর রহিমের স্ত্রী খাদিজা বেগম বাদী হয়ে আদালতে ওসি (তদন্ত) আরমান হোসেনসহ ৩৬ জনের নামে হত্যা মামলা দায়ের করেন। অপর দিকে ভোলায় পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে ঘটনায় পুলিশের উপর হামলা ও আবদুর রহিম নামে সেচ্ছাসেবক দলের এক কর্মী  নিহত হওয়ার ঘটনায় পুলিশের পক্ষ থেকে বাদী হয়ে ৭৫ জনের নাম ও অজ্ঞাত ৩০০ জন আসামী করে পৃথক দুটি মামলা করা হয়।

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

আরও...