অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

বঙ্গবন্ধু বাংলাদেশ ও আওয়ামীলীগ একই সুতায় গাঁথা: তোফায়েল আহমেদ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই আগস্ট ২০২২ রাত ১১:৩১

remove_red_eye

৫৯৬

বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাৎ বাষির্কী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ভোলায় আ’লীগের আলোচনা সভা ও বিশাল শোক র‌্যালী

বাংলার কণ্ঠ প্রতিবেদক : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য,সাবেক বাণিজ্য মন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, আজকের এই বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ। বঙ্গবন্ধু ,বাংলাদেশ ও আওয়ামীলীগ একই সুতায় গাঁথা। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু ইতিহাসের মহান নেতা । তিনি পৃথিবীর যেখানেই গিয়েছেন সমাদৃত হয়েছেন। সেখানেই তিনি মানুষের ভালোবাসা পেয়েছেন। বঙ্গবন্ধু না হলে বাঙ্গালী জাতি আজও পাকিস্তানের দাসত্বে আটকে থাকত। তিনি বলেন, ১৫ আগষ্ট বঙ্গবন্ধুর মৃত্যু হয়নি। যতদিন বাংলাদেশে থাকবে ততদিন জাতির পিতা বঙ্গবন্ধু মানুষের হৃদয়ের মনিকোঠায় বিরাজ করবে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ৪৭তম শাহাদাৎ বাষির্কী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ভোলা জেলা আওয়ামী লীগের আয়োজনে সোমবার দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা থেকে ভারচুয়ালী যুক্ত হয়ে তোফায়েল আহমেদ এসব কথা বলেন।
 তিনি আরো বলেন, আমরা ৮১ সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে আওয়ামীলীগের পতাকা তুলে দিয়েছিলাম। সেই পতাকা হাতে নিয়ে তিনি নিষ্ঠার সাথে সততার সাথে দেশ  পরিচালনা করে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন । তার নেতৃত্বে আজ বাংলাদেশ শষ্য শ্যামলা সোনার বাংলায় রুপান্তরিত হয়েছে। আজকে গ্রাম শহরে পরিনত হয়েছে।

ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনুর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি আবদুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এর আগে সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দলীয় পতাকা উত্তোলন করা হয়। এর পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে নেতৃবৃন্দ শ্রদ্ধা জানান ও কালো ব্যাজ ধারন করা হয়। পরে  জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় নেতাকর্মীদের বিশাল একটি শোক র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে  অসহায় দুস্থসহ সাধারণ মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

আরও...