অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্তদের মাঝে তোফায়েল আহমদের পক্ষ থেকে ত্রাণ বিতরণ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই আগস্ট ২০২২ রাত ১১:৪৩

remove_red_eye

৪০২

 বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় অস্বাভাবিক জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৮ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে ভোলা-১ আসনের সংসদ সদস্য , আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই সব পরিবারের মধ্যে ত্রান বিতরণ করা হয়েছে।  এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১০ কেজি করে চাল, আধা লিটার তেল, এক কেজি ডাল এবং পানি বিশুদ্ধকরন ট্যাবলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন,  ভোলা জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরি,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর ইসলাম,ভোলা জেলা আ'লীগের সাধারন  সম্পাদক মইনুল হোসেন বিপ্লব,  সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব, এনামুল হক আরজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুস, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী মিঠু প্রমুখ। জেলা প্রশাসক জানিয়েছেন, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপ ও পূর্ণিমার প্রভাবে  ভোলার জেলায় নি¤œা অঞ্চল প্লাবিত হয়েছে।  এর ফলে মূল ভুখন্ডের বাইরের অংশ পানিতে নিম্মজ্জিত হয়। এই সব পানিবন্দির সহায়তার কথা চিন্তা করে ২০মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। ত্রান বিতরন চলমান রয়েছে বলে তিনি জানান।  ভোলা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাইনুল হোসেন জানান,ভোলায় যেকোন দুর্যোগ হলেই ভোলার মানুষের পাশে দাঁড়ায়  সাবেক বানিজ্য মন্ত্রী ও ভোলা -১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ। এরই অংশ হিসাবে আমরা রাজাপুরে পানিবন্দি মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছি। এর ধারা অব্যাহত থাকবে। এ ছাড়াও রাজাপুর বাসীর দাবীর মুখে সেখানে বিকল্প বাঁধ নির্মানের জন্য দ্রæত ব্যবস্থা নেওয়ার কথা জানান।

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

আরও...