অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় বেশি দামে ডিম বিক্রি তেল মাপার যন্ত্রে কারচুপি ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২০শে আগস্ট ২০২২ রাত ১০:৩০

remove_red_eye

৪৩৬

হাসনাইন আহমেদ মুন্না :  ভোলায় বেশি দামে ডিম বিক্রি ও জ¦ালানী তেল মাপার যন্ত্রে কারচুপির অপরাধে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মাহমুদুল হাসানের নেতৃত্বে বাজার তদারকিমূলক বিশেষ এই অভিযান পরিচালনা করা হয়। এসময়  ভোলা সদর উপজেলার ইলিশা বাসস্ট্যান্ড, সদর রোড, কিচেন মার্কেট ও নতুন বাজার এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে ডিমের মূল্য তালিকা ও ক্রয় ভাউচার না থাকা এবং মূল্যে কারসাজির অপরাধে মোস্তফা ডিম ঘরকে ১ হাজার টাকা, মাইনুদ্দিন স্টোরকে ৫ হাজার, আড়িয়ান এগ সপকে ১ হাজার ও সওদাগর এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জ¦ালানী তেল মাপার যন্ত্রে কারচুপির প্রমাণ পাওয়ায় সাব্বির ট্রের্ডাসকে ১০ হাজার ও বৈদ্য মিডিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মাহমুদুল হাসান জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অপরাধে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান চলাকালে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। একইসাথে দ্রব্যমূল্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি থেকে বিরত থাকার অনুরোধ করা হয়। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

আরও...