অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে বিজিবি সদস্য নিহত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে আগস্ট ২০২২ রাত ১০:৪৮

remove_red_eye

৫৬৬

আকতারুল ইসলাম আকাশ : ভোলায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে মো. ইসমাইল (২৭) নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সিএনজিতে থাকা আরও ২ যাত্রী। মঙ্গলবার (২৩ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভোলা-ল²ীপুর মহাসড়কের ইলিশা ব্যারিষ্টার কাচারি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর ট্রাকটির চালক পালিয়ে গেলেও পুলিশ গাড়িটির হেলপারকে আটক করতে সক্ষম হয়েছে। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত ইসমাইল ভোলা সদর উপজেলা বাপ্তা ইউনিয়নের মুছাকান্দি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে এবং ২ সন্তানের জনক৷ সে খাগড়াছড়ি বিজিবি ইউনিটে দায়িত্বরত ছিলেন। এ ঘটনায় আহত ২ যাত্রী হলেন- দৌলতখান উপজেলার দিদারউল্লাহ ইউনিয়নের মো. সুমন ও আকবর হোসেন।
পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানান, ইলিশা ফেরিঘাট থেকে একটি সিএনজি যোগে ৫ যাত্রী ভোলার উদ্দেশে আসছিলেন। সিএনজিটি ভোলা-ল²ীপুর মহাসড়কের ইলিশা ব্যারিষ্টার কাচারি এলাকায় এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রæতগামী একটি ট্রাক সিএনজিটিকে সজোরে ধাক্কা দিয়ে দ্রæতগতিতে চলে যায়। এ সময় সিএনজিতে থাকা বিজিবি সদস্য ইসমাইল ঘটনাস্থলেই নিহত হন। এবং অপর ২ যাত্রী আহত হয়। আহতদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। নিহতের বাবা আনোয়ার হোসেন জানান, ইসমাইল খাগড়াছড়ি বিজিবি ইউনিটে দায়িত্বরত ছিলেন। মঙ্গলবার সকালে ৪ দিনের ছুটি নিয়ে সে তাঁর গ্রামের বাড়ি ভোলায় আসছিলেন৷ কিন্তু পথিমধ্যে ঘাতক ট্রাক তাঁর প্রাণ কেড়ে নিল।  ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন জানান, ঘাতক ট্রাকটি পুলিশ হেফাজতে আছে৷ ট্রাকটির চালক পালিয়ে গেছে। তবে হেলপার আটক রয়েছে।

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

আরও...