বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৪শে আগস্ট ২০২২ রাত ১০:৩২
৭৬৬
বাংলার কণ্ঠ ডেস্ক : আজ ২৫ আগষ্ট বৃহস্পতিবার তৌকির তাহসিন বারী অমর্ত্যর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে কুলাউড়ার গ্রামের বাড়িতে, উন্দালে, ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুরে গ্রামের বায়তুর তৌকির অমর্ত্য জামে মসজিদে, গাজীপুরের অমর্ত্য ফাউন্ডেশন গরিবের হেঁসেলে কোরানখানি, মিলাদ মাহফিল ও দোয়া হবে। ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র অমর্ত্য ২০২০ সালের ২৫ আগষ্ট মাত্র ২১ বছর মারা যান। সিডনির রুকউড সিমেট্রিতে অমর্ত্যর শেষশয্যা যেন এক খন্ড বাংলাদেশ। এফিটাফে খোদাই করা আছে বাংলাদেশের লাল সবুজ পতাকা। সেখানে অমর্ত্যর নামটি বাংলাও লেখা।
শোকার্ত পরিবার এরপর থেকে নিজেদের সব চ্যারিটি কার্যক্রম অমর্ত্য ফাউন্ডেশনের ব্যানারে পরিচালনা শুরু করা হয়েছে। সারাদেশে অভাবী মানুষদের সহায়তার চালু করা হয়েছে নানান কার্যক্রম। এরমাঝে গড়া হয়েছে ৪০ টি নলকূপ। খাবার পানির নলকূপ প্রকল্প চলমান থাকবে। কারন বাড়ির উঠোনে নিজস্ব একটি নলকূপ একটি পরিবারকে আরও মর্যাদাসম্পন্ন আত্মবিশ্বাসী করে তোলে।
ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর গ্রামে গড়া হয়েছে স্মৃতির মিনার অমর্ত্য মসজিদ। সেখানে অমর্ত্য পাঠশালা, অমর্ত্য ডাক্তারখানা স্থাপনেরও উদ্যোগ নেয়া হয়েছে। এরমাধ্যমে গ্রামবাসীদের শিক্ষা ও স্বাস্থ্য সহায়তা দেয়া হবে। আমরা সারাদেশের বাচ্চাদের শিক্ষা উপকরন দেই। ঈদে উৎসবে গ্রামবাসীদের নতুন কাপড়ের সাথে স্যান্ডেলও দেয়া হয়। কারন কাপড়, শীতে কম্বল দেবার সময় আমরা দেখেছি অনেক দরিদ্র গ্রামবাসীর স্যান্ডেল নেই। গত দু’বছর ধরে কুরবানির ঈদে দরিদ্র গ্রামে আমরা গরিবের কুরবানি শিরোনামে নতুন একটা ধারা চালু করেছি। এই কুরবানির মাংসের পুরোটা দরিদ্র গ্রামবাসীর মধ্যে বিলি করা হয়।
দরিদ্র মানুষজনের ঘর বানিয়ে দেয়া, ব্যবসার পুঁজির ব্যবস্থা করা, অভাবী পরিবারের মেয়ের বিয়ের ব্যবস্থায় সহায়তা আমাদের অন্যতম পছন্দের কয়েকটি প্রকল্প। পাঁচশ টাকায় এক পরিবারের এক সপ্তাহের খাবার আমাদের পছন্দের একটি উদ্যোগ। আমরা কিছু দরিদ্র ছাত্র, অস্বচ্ছল মুক্তি যোদ্ধাদের মাসিক সম্মানী দেই। আমাদের ফ্রি খাবার ঘর উন্দাল, অমর্ত্য ফাউন্ডেশন গরিবের হেঁসেলে প্রতিদিন শতাধিক ব্যক্তির খাবারের ব্যবস্থা করা হয়। আমরা আরও নানান ইস্যুতে মানুষকে সহায়তার স্বপ্ন দেখি। অমর্ত্য ফাউন্ডেশনের সব প্রকল্পে দেশবিদেশের অনেক মানুষের দান জড়িত। আমাদের অভিজ্ঞতা কোন একটি কাজ শুরু করে দিলেই সেখানে সাহায্য চলে আসে। আমাদের কাজে তৎপরতায় মানুষের সহায়তায় আমরা অভিভূত। অমর্ত্যের পরিবারের পক্ষ থেকে তার আত্মার শান্তি কামনায় দেশবাসীর দোয়া চাওয়া হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি
গণতন্ত্র নেই- আওয়ামী লীগ নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে: তথ্য মন্ত্রী পার্থ
আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার
ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান
মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান
৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস
আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী
এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা
ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’
বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট
সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত