বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৫শে আগস্ট ২০২২ রাত ১০:২৮
৪২৫
আকতারুল ইসলাম আকাশ : ভোলায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্য ইসমাইল হোসেন টিটু নিহত হওয়ার ঘটনায় ঘাতক ট্রাকটির চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। ঘটনার দিন রাতে নিহতের ভাই মহসিনের করা সড়ক পরিবহন আইনে তাদেরকে আটক করে পুলিশ।
গতকাল বুধবার (২৪ আগষ্ট) তাদেরকে আদালতে তোলা হলে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন।
ঘাতক ট্রাকটির ডান পাশের হেডলাইন নষ্ট ছিল। এছাড়াও রাতের অন্ধকারে ট্রাকটির স্পিড বেশি ছিল। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ফরহাদ সরদার নিহত ইসমাইলের গ্রামের বাড়িতে গিয়ে তাঁর স্বজনদের সমবেদনা জানান। এ সময় তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলে এ তথ্য জানান।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে ভোলা-ল²ীপুর মহাসড়কের ইলিশা বাজার সংলগ্ন এলাকায় ঘাতক ট্রাকটি সিএনজিটিকে চাপা দিয়ে দ্রæতগতিতে ইলিশা ফেরিঘাটের দিকে চলে যায়। পরে ট্রাকটি রাস্তার পাশে থামিয়ে চালক ও হেলপার পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাদেরকে আটক করে। আটকের পর প্রাথমিকভাবে গাড়িটির কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। গাড়িটির ফিটনেস ছিল। তবে তাঁর (গাড়িটির) ডান পাশের হেডলাইন নষ্ট ছিল। বা পাশের হেডলাইট জ্বালিয়ে গাড়িটি চলছিল। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, একটি হেডলাইট দিয়ে গাড়িটি দ্রæত গতিতে চলার কারণে এ দুর্ঘটনাটি ঘটতে পারে।
অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, সিএনজি চালককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। চালক জানিয়েছে তিনি সিএনজিটি সঠিকভাবেই চালিয়েছেন। এবং তার (সিএনজি) গতিও স্বাভাবিক ছিল।
এদিকে নিহত ইসমাইলের গ্রামের বাড়িতে গিয়ে তাঁর স্বজনদের সমবেদনা জানিয়ে এ ঘটনার সুষ্ঠ তদন্তের মাধ্যমে ন্যায় বিচার হওয়ার আশ্বাস দেন পুলিশ সুপার। এসময় তাঁর সঙ্গে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন ছিলেন। পুলিশ সুপারকে দেখে কান্নায় ভেঙে পড়েন তাঁর স্বজনরা। এ সময় তাঁর বাড়িতে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।
উল্লেখ,গত মঙ্গলবার (২৩ আগষ্ট) রাত ৮টার দিকে ভোলা-ল²ীপুর মহাসড়কের ইলিশা বাজার সংলগ্ন এলাকায় একটি মালবাহী ট্রাকের সঙ্গে সিএনজির সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই মো. ইসমাইল হোসেন টিটু নামে এক বিজিবি সদস্য নিহত হয়। এছাড়াও এ ঘটনায় মো. সুমন ও আকবর নামে ২ যাত্রী গুরুতর আহত হয়। নিহত ইসমাইল খাগড়াছড়ি জেলার মাড়িশা বিজিবি ক্যাম্পে ল্যান্স নায়েকের দায়িত্বে ছিলেন। মঙ্গলবার সকালে ১৭ দিনের ছুটি নিয়ে তাঁর গ্রামের বাড়ি ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের মুছাকান্দিতে আসছিলেন তিনি। এ সময় ঘাতক ট্রাক তাঁর প্রাণ কেড়ে নেয়। ইসমাইল ২ সন্তানের জনক। তাঁর একটা ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।
বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়
ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত
মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী
হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত