বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৪ঠা সেপ্টেম্বর ২০২২ রাত ০৯:২৩
৩৯৬
ইলিশা প্রতিনিধি ।। ভোলায় পুকুর থেকে মো. শাহে আলম (৬০) নামে এক বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার করেছে ভোলা সদর থানা পুলিশ। রবিবার সকাল ৮টার দিকে সদর উপজেলা ৩নং পশ্চিম ইলিশা ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামের মো. আবু মুন্সির পুকুর থেকে এ লাশ উদ্ধার করা হয়। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত বৃদ্ধ একই উপজেলা ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ওসি জানান, রবিবার সকাল সাড়ে ৭টার দিকে ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে ওই বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করে। এরপর তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়। বৃদ্ধের পরিবার দাবি করছে, তিনি ৫ বছর ধরে মানসিক ভারসাম্যহীন হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। এছাড়াও তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন। তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। পুলিশ ধারণা করছে তিনি মানসিক ভারসাম্যহীন হওয়ার ফলে তাঁর এ মৃত্যু হতে পারে। ওসি আরো জানান, এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এবং লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর কার্যক্রম চলছে।
লালমোহনে গজারিয়া বাজারে হোটেলে হামলা-ভাঙচুর লুটের অভিযোগ
মনপুরায় জনজীবন বিপর্যস্ত, পানিবন্দি ২০ হাজার মানুষ; রয়েছে তীব্র খাদ্যসংকট
সংসদে নতুন দায়িত্ব পেলেন হাফিজ ইব্রাহিম
চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশিত ১০ পদক্ষেপ
চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত
দেশের ১৪ অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস
শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী
দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম
বৃষ্টির অজুহাতে সবজির বাজার চড়া, আগের দামেই বিক্রি হচ্ছে মুরগি
হাজার কোটি টাকা গিলে খাচ্ছে জলাবদ্ধতা!
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক