বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৫ই সেপ্টেম্বর ২০২২ রাত ১০:০৫
৩৯৪
বাংলার কণ্ঠ প্রতিবেদকঃ ভোলা শহরের প্রাচীনতম বিদ্যাপীঠ ‘ভোলা আব্দুর রব স্কুল এন্ড কলেজে স্কাউটস ডে ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ে বাংলাদেশ স্কাউটস, ভোলা জেলার আয়োজনে অনুষ্ঠিত ডে ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউটস ভোলা জেলার সভাপতি ও জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী।
ভোলা জেলা স্কাউটস এর সম্পাদক ও ভোলা আব্দুর রব স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাফিয়া খাতুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) তামিম আল ইয়ামিন, জেলা স্কাউটস এর কমিশনার মীর আমির হোসেন, ভোলা সরকারী কলেজের রোভার স্কাউটসের কোষাধ্যক্ষ প্রভাষক মোঃ এরশাদ, চরফ্যাশন উপজেলা স্কাউটস এর আমিনুল একরাম। এসময় উপস্থিত ছিলেন, জেলা কাব লিডার মোঃ ছিদ্দিক, নাহিদ মোর্শেদা মিশুসহ জেলা স্কাউটস এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠান পরিচালনা করেন, ভোলা জেলা স্কাউটস লিডার ও ভোলা আব্দুর রব স্কুল এন্ড কলেজের প্রভাষক মোঃ মনিরুল ইসলাম। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন, রোভার ইসমাইল হোসেন, রাকিবুল ইসলাম, তারেক, রেদোয়ান, আম্মার হোসেন, মোঃ নাঈম, রেড ক্রিসেন্ট সোসাইটির যুব সদস্য আল আমিন প্রমুখ।
দিনব্যাপী ডে ক্যাম্প অনুষ্ঠানে টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয় (বাংলাস্কুল), দৌলতখান আজাহার আলী মাধ্যমিক বিদ্যালয়, ভোলা আব্দুর রব স্কুল এন্ড কলেজের ৪৫জন স্কাউটার অংশগ্রহণ করেন। ডে ক্যাম্পে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা হাইকিং, তাবুকলা, অনুমান, গেজেট, প্রাথমিক প্রতিবিধান, গেরো, বিপি’র পিটিসহ স্কাউটের বিভিন্ন বিষয়ে ধারনা লাভ করেন। পরবর্তীতে তারা পিএল কোর্সে অংশগ্রহণের জন্য এবং আগামী ডিসেম্বরে চট্টগ্রামে আন্তর্জাতিক জাম্বরীতে অংশগ্রহণের প্রস্তুতি গ্রহণ করছে।
লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলার ‘৭০ ঘূর্ণিঝড়ের স্মৃতি নিয়ে নির্মিত হচ্ছে “অস্তিত্বের লড়াই”
আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর
দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল
১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা করার প্রস্তাব
ইসির কাছে প্রার্থীদের আর্থিক তথ্য চাইল সুজন
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর
দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির
ভোলায় নানা আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক