অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ | ৭ই কার্তিক ১৪৩৩


ভোলায় চেয়ারম্যান ও সদস্য পদে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই সেপ্টেম্বর ২০২২ রাত ১০:০৭

remove_red_eye

৩৪৪

বাংলার কণ্ঠ প্রতিবেদকঃ ২য় বারের মতো  আসন্ন জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান সহ বিভিন্ন পদে মনোনয়নপত্র সংগ্রহ করতে শুরু করেছে প্রার্থীরা। বৃহস্পতিবার পর্যন্ত জেলা পরিষদ চেয়ারম্যান পদে একজন, সংরক্ষিত নারী সদস্য পদে ৬ জন ও সাধারন সদস্য পদে ৯ জন সহ ১৬ জন এখন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা। এরা হলেন  চেয়ারম্যান পদে জেলা পরিষদ এর বর্তমান প্রশাসক ও সাবেক চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আবদুল মমিন টুলু। ভোলা সংরক্ষিত-১ (ভোলা সদর ও দৌলতখান) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন যুব মহিলা লীগের আহবায়ক খাদিজা আক্তার স্বপ্না,্এ্যাডভোকেট জান্নাতুল ফেরদাউস জুবলি,মুসরিন আক্তার।ভোলা সংরক্ষিত-২ ( বোরহানউদ্দিন-লালমোহন- তজুমদ্দিন) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন উপজেলা যুব মহিলা লীগের সভাপতি কামরুন নাহার সুমি, সাবিনা ইয়াসমিন,সালমা জাহান। সাধারণ সদস্য পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাধারণ ওয়ার্ড-০১ হুমায়ুন  কবীর, সাধারণ ওয়ার্ড-০৩ এম এন আব্দুল্লাহ,এহসানুল হক, সাধারণ সদস্য ওয়ার্ড-০৪ মো: হাছান,সাধারণ সদস্য ওয়ার্ড-০৫ মো: হোসেন, মো: জাকির হোসেন, মো: মনিরুল ইসলাম, আনোয়ারুল ইসলাম, সাধারণ সদস্য ওয়ার্ড-০৬  নরুল ইসলাম ভিপি।

জেলা নির্বাচন অফিসার  সৈয়দ শফিকুল হক বলেন, জেলা পরিষদ নির্বাচনের তফসিল অনুযায়ী-মনোনয়নপত্র দাখিলের  শেষ সময় ১৫ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৯ থেকে ২১সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর। আর ভোটগ্রহন হবে ১৭ অক্টোবর। সকাল ৯ টা থেকে বেলা ২ টা পর্যন্ত। আর এখন পর্যন্ত জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান সহ বিভিন্ন পদে ১৬ জন এখন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। যেহেতু ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় আছে সেই ক্ষেত্রে আরো সংগ্রহ করতে পারে প্রার্থীরা। আর এই নির্বাচনে ভোলা জেলার অধীনে যতগুলো স্থানীয় সরকার প্রতিষ্ঠান রয়েছে বিশেষ করে উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান,মহিলা ভাইস চেয়ারম্যান,পৌর সভার মেয়র,কাউন্সিলর, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সাধারণ সদস্য সহ ৯৮২ জন ভোটার এর ভোটে    ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান, ৭ জন সদস্য ও তিনজন সংরক্ষিত সদস্য নির্বাচিত করবেন।

 এদিকে জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সরব হয়ে উঠেছে স্থানীয় সরকার বিভাগের তৃর্নমূলের  ভোটাররা। তারা বলছেন বিগত সময় যারা তৃর্নমূলের উন্নয়নের জন্য ভূমিকা রেখেছেন সৎ, যোগ্য প্রার্থীদের তারা বেছে নিবেন।





সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

আরও...