অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ | ৭ই কার্তিক ১৪৩৩


ভোলার ইলিশায় বৃষ্টির জন্য দোয়া মোনাজাত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই সেপ্টেম্বর ২০২২ রাত ০১:২১

remove_red_eye

৫৬৮

মো. ইসমাইল : দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় ভোলা সদর উপজেলা পশ্চিম ইলিশ ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের মৃত সুলতান আহাম্মদ মোল্লাহ বাড়ির প্রঙ্গনের মসজিদ এলাকার কৃষকরা বৃষ্টি জন্য দোয়া ও মুনাজাতের আয়োজন করেছেন।  শুক্রবার (০৯ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। জুমার নামাজ শেষে দক্ষিণ চরপাতা ইসলামীয়া দাখিল মাদ্রাসার (অবসরপ্রাপ্ত) প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আবুল খায়ের এ দোয়ায় মুনাজাত করেন।
কৃষক গিয়াসউদ্দিন হাওলাদার বলেন,  আমি ১ কানি ৪ গন্ডা জমিতে আমন ধানের চাষ করেছি। দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় ধানের জমি শুকিয়ে গেছে। ক্ষেতের অনেক জায়গা দিয়েই ধান রোদ্রো জ্বলে গেছে। তাই আজকের আমরা এলাকা সকল কৃষক মিলে দোয়াও মিলাদের আয়োজন করেছি। যাতে করে আল্লাহ বৃষ্টি দেয়।
কৃষক মোহাম্মদ আলী বলেন,  দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় আমার আমন ধানের ক্ষেত শুকিয়ে গেছে। আমি ৬ গন্ডা জমিতে আমন ধান করেছি। আল্লাহ যদি বৃষ্টি দিতো তাহলে আমাদের ধান ক্ষেতগুলো আর নষ্ট হইতো না। তাই আল্লাহ কাছে আজকে নামাজ পড়ে আমরা দোয়া করছি যাতে আল্লাহ দ্রæত বৃষ্টি দেয়। 
আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আবুল খায়ের বলেন, বৃষ্টি মহান আল্লাহ তায়ালা একটি বিশেষ নিয়ামত।  আমরা প্রচুর পরিমানে পাপাচারে লিপ্ত থাকি।  হয়তো তাই আল্লাহ তায়ালা এই বৃষ্টি নামক নিয়ামত দেন না। গ্রাম গঞ্জের অধিকাংশ মানুষই কৃষি কাজের সাথে জড়িত। দীর্ঘদিন দিন বৃষ্টি না হওয়ায় এখানকার কৃষকরা চিন্তায় ভুগছেন।  তাই আজকে এই দোয়া ও মিলাদের আয়োজন করেছেন। মহান আল্লাহ তায়ালা কাছে দোয়া করি মহান আল্লাহ তায়ালা যেন এই গ্রাম গঞ্জে কৃষকদের প্রতি সহায় হয়।  মহান আল্লাহ বৃষ্টি নামক নিয়ামত দান করেন। দোয়া মুনাজাত শেষে উপস্থিত মুসল্লীদের মাঝে স্থানীয় কৃষকদের আয়োজনে  তবারক  (নাস্তা) দেওয়া হয়।





সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

আরও...