অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২রা সেপ্টেম্বর ২০২৬ | ১৮ই ভাদ্র ১৪৩৩

ভোলায় উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৪ই সেপ্টেম্বর ২০২২ রাত ১০:২৫

remove_red_eye

৩৬৯

জেলা পরিষদ  নির্বাচন

অমিতাভ অপু  : ভোলায় উৎসব মুখর পরিবেশে দোয়া ও  মোনাজাত শেষে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেছেন  আওয়ামী লীগ দলীয় প্রার্থীরা। বুধবার সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আবদুল মমিন টুলুর দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের  সদস্য  ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ। আবদুল মমিন টুলু  বর্তমানে জেলা পরিষদের প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি এর আগে আরো দুই বার জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। এবার তিনি তৃতীয়বার চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন ভোলা জেলা রিটানিং অফিসার  ও জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরীর কাছে।

মনোনয়নপত্র জমা দিয়ে টুলু সাংবাদিকদের জানান, তিনি বিগত দিনে নিষ্ঠার সঙ্গে দায়িত্বে পালন করেছেন। জেলা পরিষদের তহবিলে ১০ কোটি টাকার একটি ফান্ড তৈরী করেছেন। তার আমলে জেলা পরিষদের নিজস্ব আয় বেড়েছে। নির্বাচিত হলে তিনি জেলা পরিষদে দেশ সেরা পরিষদে পরিনিত করতে কাজ করবেন। তার সাজানো জেলা পরিষদ চত্বর বর্তমানে পর্যটনের অংশ বলেও তিনি মনে করেন। সাধারন সদস্য পদে মনোনয়নপত্র জমা দেন পুরুষ সাধারণ ওয়ার্ড-১ (ভোলা সদর ) ভোলা সদর উপজেলা আওয়ামী লীগ সম্পাদক মোঃ নজরুল ইসলাম গোলদার , সাধারণ-২ মোঃ খায়রুল হাসান খোকন, ও উপজেলা আওয়ামী লীগ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, সাধারন ওয়ার্ড-৩ ( বোরহানউদ্দিন ) এমএন আব্দুল্লাহ,  সাধারন ওয়ার্ড-৪ (তজুমদ্দিন) মোঃ হাসান, সাধারণ ওয়ার্ড-৫ ( লালমোহন ) আনোয়ারুল ইসলাম রিপন ।  সংরক্ষিত-১ নং ওয়ার্ডে খাদিজা আক্তার স্বপ্নাসহ মোট ৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।  এবার ভোটার সংখ্যা রয়েছে ৯৮২ জন। উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান, ইউপি মেম্বার ভোট প্রদান করবেন। এ দিকে মনোনয়নপত্র জমা দেয়ার সময় আব্দুল মমিন টুলুর সঙ্গে জেলা আওয়ামী লীগ নেতাদেও মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার দোস্ত মাহামুদ, সাবেক সহসভাপতি ও পিপি এ্যাডভোকেট সৈয়দ আশরাফ হোসেন লাভু, দলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক জহরুল ইসলাম নকিব, মুক্তিযোদ্ধা সংসদ ডেপুটি কমান্ডার মোঃ সফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক এনামুল হক আরজু,  পৌরসভা প্যানেল মেয়র সালাউদ্দিন লিংকন, পৌর কাউন্সিলর শাহেআলম, পৌর আওয়ামী লীগ সম্পাদক শাহআলী নেওয়াজ পলাশ, মহিলা আওয়ামী লীগের সম্পাদক অধ্যক্ষ সাফিয়া খাতুন , যুবমহিলা লীগের সভাপতি খাদিজা আক্তার স্বপ্না , ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন ছোটন, ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ।

ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় ৬২ হাজার টাকা অনুদান বিতরণ

ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় ৬২ হাজার টাকা অনুদান বিতরণ

বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন

লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন

বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মনপুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মনপুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী

বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী

আইন-শৃঙ্খলা রক্ষায় আনসারকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

আইন-শৃঙ্খলা রক্ষায় আনসারকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক

৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক

আরও...