বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৭ই সেপ্টেম্বর ২০২২ রাত ০৯:০২
৪২৯
বাংলার কন্ঠ প্রতিবেদক: ভোলা সদর উপজেলার ভেদুরিয়া এলাকায় ফেরি থেকে তেঁতুলিয়া নদীতে পড়ে নিখোঁজ হওয়ার এক দিন পর ফেরি লস্কর আমিনুল ইসলামের ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ভোলা ফায়ার সার্ভিসের উদ্ধাকারী দল ভেদুরিয়া ফেরিঘাট থেকে প্রায় ৩০০ ফুট দূরুত্বে তেঁতুলিয়া নদী থেকে এ লাশ উদ্ধার করেন। নিহত আমিনুল ইসলাম ভেদুরিয়া-লাহারহাট নৌ-রুটে চলাচলকরা কৃষ্ণচূড়া ফেরির লস্কর ছিলেন। তাঁর বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ভোলার ভেদুরিয়া ফেরিঘাটে ফেরি কৃষ্ণচূড়া লোড হচ্ছিল। লোড শেষে ফেরীটি বরিশালের লাহারহাট ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। ফেরিতে গাড়ি লোড হওয়ার একপর্যায়ে লষ্কর আমিনুল ইসলাম ফেরির পাশ দিয়ে ভাসমান একটি ইলিশ মাছ দেখতে পায়। একপর্যায়ে ওই ইলিশ মাছটি উঠাতে গিয়ে ফেরি থেকে পা পিচ্ছলে নদীতে পরে যায়। নদী তীব্র সোত থাকায় মুহুর্তের মধ্যে তিনি ফেরীর নীচে চলে যায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করতে ফেরিতে থাকা অন্য স্টাফরা এগিয়ে আসলেও আমিনুল পানিতে তলিয়ে যায়।
ভোলা ফায়ার সর্ভিসের স্টেশন ইনচার্জ মো. সুমন সাংবাদিকদের জানান, ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের ডুবরী দল তেঁতুলিয়া নদীতে শুক্রবার দিনভর চেষ্টা চালিয়েও তাঁর কোন সন্ধান পাওয়া যায়নি। এ অবস্থায় শুক্রবার সন্ধায় উদ্ধার অভিযান স্থগিত করেন তারা। পরে শনিবার সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ড। এ সময় টহলরত অবস্থায় ভেদুরিয়া ফেরিঘাট থেকে ৩০০ ফুট দূরে আমিনুল ইসলামের লাশ ভাসতে দেখেন ফায়ার কর্মীরা। পরে লাশ উদ্ধার করে স্থানীয় থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান এ কর্মকর্তা।
সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী
আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার
লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা
মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ
পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি
আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির
চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত