অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১১ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩


ভোলায় তিনটি খাবার বিক্রির প্রতিষ্ঠানকে জরিমানা


হাসনাইন আহমেদ মুন্না

প্রকাশিত: ১৯শে সেপ্টেম্বর ২০২২ সন্ধ্যা ০৭:৩৪

remove_red_eye

৩৬২



হাসনাইন আহমেদ মুন্না : জেলার উপজেলা সদরের বাংলাবাজার এলাকায় আজ অপরিচ্ছন্ন পরিবেশে খাবার বিক্রির অভিযাগে তিনটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মাহমুদুল হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালানো করা হয়।
এসময় ঢাকনা ছাড়া ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য দ্রব্য কিক্রির অপরাধে মুসলিম মিষ্টান্ন ভান্ডারকে তিন হাজার, চাঁদতারা হোটেল এন্ড রেস্টেুরেন্টকে তিন হাজার ও আদর্শ মিষ্টান্ন ভান্ডারকে চার হাজার টাকাসহ মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জানান, এসব প্রতিষ্ঠানে অপরিচ্ছন্ন পরিবেশের পাশাপাশি অস্বাস্থ্যকরভাবে ফ্রিজে কাঁচা খাবার ও রান্না করা খাবার একসাথে রাখা হয়েছিলো। তাই জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় এই জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।