বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৭শে সেপ্টেম্বর ২০২২ রাত ০৯:৪২
৩৮৩
বাংলার কণ্ঠ প্রতিবেদক: সাজানো গোছানো একটি গ্রাম। গ্রামটিতে রয়েছে দিন মজুর, জেলে, ব্যবসায়ী ও চাকরিজীবী মানুষের বসবাস। ফজরের আযানের সাথে সাথে ঘুম ভাঙে এ গ্রামের মানুষের। মুসল্লীরা মসজিদে গিয়ে নামাজ আদায় করেন, গৃহিণীরা গৃহকাজে ব্যস্ত হয়ে ওঠেন। কৃষক লাঙ্গল কাঁধে ফসলের মাঠে চলে যান সোনার ফসল ফলাতে। জেলেরা জাল নিয়ে ছুটে চলেন নদীর পানে। শিশুরা পড়াশুনার জন্যে বিদ্যালয় গমন করে। স্বাভাবিক নিয়মেই চলে হাট বাজার আর গ্রামীণ জীবনের নানা ধরণের কাজ। কিন্তু হঠাৎ এক ঘুর্ণিঝড়ে এ গ্রামের সব কিছু লÐভÐ করে দেয়। বন্ধ হয়ে যায় সকল সাভাবিক কাজকর্ম। ঘুর্ণিঝড়ে মানুষের ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে অনেকে আহত হয়।
গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে এমনই চিত্রি দেখা গেছে ভোলার ভেলুমিয়া ইউনিয়নের চন্দ্র প্রসাদ গ্রামের মানিক মিয়া আইডিয়াল কলেজ মাঠে। দূর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক মহড়ায় এমন চিত্রই ফুটে ওঠেছে। যদিও বিষয়টি একটি মহাড়ার অংশ। কিন্তু বাস্তবেও বিভিন্ন ঘুর্ণিঝড়ের সময় ভোলার উপকূল জুড়ে এমনটিই ঘটে আসছে যুগ যুগ ধরে। তাই ঘুর্ণিঝড় সম্পর্কে মানুষকে সচেতন করতে এ মহড়ার আয়োজন করা হয়।
পিকেএসএফ এর প্রসপারিটি প্রকল্পের আওতায় ভোলার স্থানীয় এনজিও গ্রামীণ জন উন্নয়ন সংস্থার বাস্তবায়নে ভেলুমিয়া ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি এ মহড়ার আয়োজন করেন। মহড়ায় কারিগরি সহায়তা করেন ভোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।
এ মহড়াকে ঘিরে ভেলুমিয়া ইউনিয়নের চন্দ্র প্রসাদ গ্রামের মানিক মিয়া আইডিয়াল কলেজ মাঠে শত শত নারী পুরুষের সমাগম ঘটে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. আব্দুর রাজ্জাক, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. জাকির হোসেন মহিন, পিকেএসএফ এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার খসরু মহিন তানজির আহমেদ, প্রোগ্রাম ম্যানেজার রাশেদুল হাসান, ভেলুমিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম মাস্টার প্রমূখ। উপস্থাপনা করেন পুস্টিবিদ বাবুল আখতার।
লালমোহনে গজারিয়া বাজারে হোটেলে হামলা-ভাঙচুর লুটের অভিযোগ
মনপুরায় জনজীবন বিপর্যস্ত, পানিবন্দি ২০ হাজার মানুষ; রয়েছে তীব্র খাদ্যসংকট
সংসদে নতুন দায়িত্ব পেলেন হাফিজ ইব্রাহিম
চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশিত ১০ পদক্ষেপ
চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত
দেশের ১৪ অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস
শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী
দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম
বৃষ্টির অজুহাতে সবজির বাজার চড়া, আগের দামেই বিক্রি হচ্ছে মুরগি
হাজার কোটি টাকা গিলে খাচ্ছে জলাবদ্ধতা!
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক