অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২১শে মে ২০২৬ | ৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩

ভোলায় দুর্গাপূজার নিরাপত্তায় সাংবাদিকদের সঙ্গে পুলিশের মতবিনিময় সভা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৯শে সেপ্টেম্বর ২০২২ রাত ০৯:২৬

remove_red_eye

৩৬৫

বাংলার কন্ঠ প্রতিবেদক: ভোলায় আসন্ন শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
 
বৃহস্পতিবার সকালে ভোলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে পুলিশ সুপার সাইফুল ইসলামের সভাপতিত্বে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২২ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে সার্বিক নিরাপত্তা সংক্রান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
 
সভার শুরুতে পুলিশ সুপার সকলকে জেলা পুলিশের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা জানান।তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে পারে সে লক্ষ্যে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে ভোলা জেলা পুলিশ ইতিমধ্যে পূজা প্রস্তুতিকালীন, পূজা চলাকালীন ও পূজা পরবর্তী চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
 
এ বছর ভোলা জেলায় ১১৬ টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপন করা হবে। এর মধ্যে ভোলা সদর থানায় ২৭টি, দৌলতখান থানায় ৮টি, তজুমদ্দিন থানায় ১৬টি, বোরহানউদ্দিন থানায় ২০টি, লালমোহন থানায় ২২টি, চরফ্যাসন থানায় ০৬টি, মনপুরা থানায় ১০টি, শশীভুষণ থানায় ০১টি ও দুলারহাট থানায় ০৬টি পূজা মন্ডপ রয়েছে। এর মধ্যে ৩২টি অধিক গুরুত্বপূর্ণ, ৪১টি গুরুত্বপূর্ণ ও ৪৩টি সাধারন পূজা মন্ডপ রয়েছে।
 
ইতিমধ্যে ভোলা জেলা পূজা উদযাপন কমিটির সদস্যদের সাথে জেলা পুলিশের নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি মন্ডপে একজন করে পুলিশ অফিসারসহ পর্যাপ্ত সংখ্যক পুলিশ ফোর্স ও আনসার সদস্য মোতয়েন করা হবে। অধিক গুরুত্বপূর্ণ পূজা মন্ডপে ৮ জন, গুরুত্বপূর্ণ পূজা মন্ডপে ৬ জন ও সাধারন পূজা মন্ডপে ৪ করে আনসার সদস্য মোতায়েন করার পরিকল্পনা আছে।
 
এছাড়াও র্যাব ও উপকূলীয় অঞ্চলে কোস্টগার্ডের নিজস্ব টহল কার্যক্রম অব্যাহত থাকবে। গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ চেকপোস্ট, সার্বক্ষনিক মোবাইল টিম ও সাদা পোষাকে পুলিশের গোয়েন্দা নজরদারী অব্যাহত থাকবে।
 
তিনি আরো বলেন, প্রত্যেকটি পূজা মন্ডপ সিসি ক্যামেরার আওতাভুক্ত থাকবে। ইতিমধ্যে ১১৬টি পূজা মন্ডপের মধ্যে ৯৪টি মন্ডপে সিসি টিভি ক্যামেরা স্থাপণ করা হয়েছে। বাকি ২২টি পূজা মন্ডপে সিসি টিভি ক্যামেরা স্থাপণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। প্রতিটি মন্ডপে পর্যাপ্ত সংখ্যক সেচ্ছাসেবক নিয়োজিত করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে সামাজিক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে।
 
ভোলা জেলার পুলিশ সুপার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকলের সম্মিলিত প্রচেষ্টায় শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনের আশাবাদ ব্যক্ত করেছেন।

লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ভোলার ‘৭০ ঘূর্ণিঝড়ের স্মৃতি নিয়ে নির্মিত হচ্ছে “অস্তিত্বের লড়াই”

ভোলার ‘৭০ ঘূর্ণিঝড়ের স্মৃতি নিয়ে নির্মিত হচ্ছে “অস্তিত্বের লড়াই”

আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা করার প্রস্তাব

১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা করার প্রস্তাব

ইসির কাছে প্রার্থীদের আর্থিক তথ্য চাইল সুজন

ইসির কাছে প্রার্থীদের আর্থিক তথ্য চাইল সুজন

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির

বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির

ভোলায় নানা আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন

ভোলায় নানা আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন

আরও...