অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২১শে মে ২০২৬ | ৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩

ভোলায় যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় এক জেলে নিহত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা অক্টোবর ২০২২ বিকাল ০৫:২০

remove_red_eye

৩০২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় নৌকা ডুবির ঘটনায় মোঃ কামাল জমাদ্দার (৪০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা ভোলার রাজাপুর ইউনিয়নের মেঘনা নদী থেকে নিহতের লাশ উদ্ধার করে। নিহত কামাল ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কন্দকপুর গ্রামের বাসিন্দা ।
স্থানীয়রা জানান, শনিবার ভোররাতে ভোলা সদর উপজেলার  রাজাপুর ইউনিয়নের মেঘনা নদীতে স্থানীয় জেলে ইউসুফ ও কামাল নামে দুই জেলে মাছ ধরছিলেন। এসময়  একটি যাত্রীবাহী লঞ্চের সাথে ধাক্কা লেগে  কামাল মাঝির নৌকাটি ডুবে যায়। তাৎক্ষণিক আহত জেলে ইউসুফ মাঝি সাঁতরে র্তীরে উঠে আসনে। কিন্তু কামাল মাঝির কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না। কামাল রাজাপুর ইউনিয়নের আজিজ জমাদারের ছেলে। এবং আহত ইউছুফ একই ইউনিয়নের জসিম ঢালীর ছেলে। তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কেএম শাফিউল কিঞ্জল জানান, খবর পেয়ে কোস্টগার্ড সদস্যরা নিখোঁজ জেলেকে উদ্ধার অভিযানে নামেন এবং দুপুর ২টার দিকে  নিখোঁজ কামাল মাঝির লাশ উদ্ধার করেন। জানাযায়,আইনি প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের কাছে মৃতদেহ হস্তান্ত করা হবে।

লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ভোলার ‘৭০ ঘূর্ণিঝড়ের স্মৃতি নিয়ে নির্মিত হচ্ছে “অস্তিত্বের লড়াই”

ভোলার ‘৭০ ঘূর্ণিঝড়ের স্মৃতি নিয়ে নির্মিত হচ্ছে “অস্তিত্বের লড়াই”

আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা করার প্রস্তাব

১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা করার প্রস্তাব

ইসির কাছে প্রার্থীদের আর্থিক তথ্য চাইল সুজন

ইসির কাছে প্রার্থীদের আর্থিক তথ্য চাইল সুজন

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির

বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির

ভোলায় নানা আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন

ভোলায় নানা আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন

আরও...