অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২১শে মে ২০২৬ | ৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩

বিএনপি সুজোগ পেলে আবার অত্যাচার চালাবে : তোফায়েল

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা অক্টোবর ২০২২ রাত ১০:৩৭

remove_red_eye

৩০৫

ভোলার পরানগঞ্জে আওয়ামী লীগের বিশাল জনসভা

বাংলার কণ্ঠ প্রতিবেদক :  আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি ২০০১ সনের পর আমাদের উপর যে অত্যাচার করেছে , গাভীন গরু পর্যন্ত জবাই করেছে। গরু পুড়িয়ে দিয়েছে। বিএনপি ক্ষমতায় এসে কি নির্যাতন করেছে তা তুলনা করা যায় না। এখন যদি বিএনপি সুযোগ পায় আবার তারা সেই অত্যাচার চালিয়ে যাবে। আপনাদেরকে সেই জন্য সাবধান হতে হবে। আমরা রাজনীতি করি প্রতিহিংসা প্রতিশোধের জন্য করি না। আমরা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য। এখন বিএনপি এই ভোলায় কতো শান্তিতে আছে। আজকে ভোলায় শান্তি বিরাজ করছে।  তিনি আবার যদি সেই অশুভ শক্তি ক্ষমতায় আসে ,তা হলে আবার ২০০১ সনের মতো হবে। এ সময় তিনি বিএনপির ক্ষতার আমলে নারী নির্যাতনসহ তাদের বরর্বর নির্যাতনের চিত্র তুলে ধরেন।
 রবিবার বিকালে ভোলা সদর উপজেলার পরানগঞ্জ বাজার এলাকার মাদ্রাসা মাঠে  আওয়ামী লীগ আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ আরো বলেন, বিএনপি মহাসচিব কথায় কথায় বলেন, আমাদের উচ্ছেদ করবে। কিন্তু বর্তমান সরকারকে উচ্ছেদ করা এত সহজ নয়। আপনারা বিবৃতি-বক্তৃতা দিয়ে যান, আমরা জনগণের জন্য কাজ করি। আজকে বাংলাদেশের গ্রাম আজ শহরে পরিনত হয়েছে। ঘরে ঘরে বিদ্যুতের আলো জ্বলে।
আওয়ামী লীগের উন্নয়নের চিত্র তুলে ধরে তোফায়েল আহমেদ বলেন, আমরা পদ্মাসেতুর মতো একটা বিশাল সেতু নিজস্ব অর্থায়নে করতে পেরেছি। এটা এক মাত্র প্রধামন্ত্রী শেখ হাসিনার কারেন সম্ভব হয়েছে। আজকে দেশ এগিয়ে যাচ্ছে। কাচিয়া,ইলিশা ইউনিয়নসহ বিভিন্ন এলাকা আল্লাহর ইচ্ছায় নদী ভাঙ্গন থেকে রক্ষা করা করা হয়েছে।
 ভোলার কাচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যেগে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মীর আমির হোসেন মাস্টারের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, ভোলা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কাচিয়া ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল ইসলা নকিব, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: ইউনুছ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, উপজেলা আওয়ামী সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম  প্রমুখ।

লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ভোলার ‘৭০ ঘূর্ণিঝড়ের স্মৃতি নিয়ে নির্মিত হচ্ছে “অস্তিত্বের লড়াই”

ভোলার ‘৭০ ঘূর্ণিঝড়ের স্মৃতি নিয়ে নির্মিত হচ্ছে “অস্তিত্বের লড়াই”

আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা করার প্রস্তাব

১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা করার প্রস্তাব

ইসির কাছে প্রার্থীদের আর্থিক তথ্য চাইল সুজন

ইসির কাছে প্রার্থীদের আর্থিক তথ্য চাইল সুজন

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির

বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির

ভোলায় নানা আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন

ভোলায় নানা আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন

আরও...