অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলার বঙ্গের চর থেকে দেশীয় অস্ত্রসহ তিন জলদস্যু গ্রেফতার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই অক্টোবর ২০২২ রাত ০৯:২৯

remove_red_eye

৫০৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার মেঘনা নদীর বঙ্গের চর এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ বাহাদুর বাহিনীর প্রধান আলী আজগর ওরফে বাহাদুর ও তার দুই সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড। এসময় এদের কাছ থেকে ৩টি রাম দা, ৪টি দা, ৪টি কাঁচি, একটি শাপল, একটি করাত, ৩টি হাতুরি, ৫টি মোবাইল, ৬টি মেমোরিকার্ড, একটি মাল্টিমিডিয়া প্রজেক্টর ও নগদ চার লাখ ৮৫ হাজার ৮১৬টাকা জব্দ করা হয়। আটকৃতরা হলেন, আলী আজগর ওরফে বাহাদুর (৪০), ইকবাল হোসেন (২৪) ও শেখ ফরিদ (৩৮)। এরা সকলে ভোলা সদর উপজেলার বাসিন্দা। আজ বুধবার (০৫ অক্টোবর) সকালে কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. বিএন কে এম শাফিউল কিঞ্জল এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে  আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (০৪ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে কোস্ট গার্ড দক্ষিণ জোনের আওতাধীন বিসিজি বেইস ভোলার সাব লে. এম ফজলুল হকের নেতৃত্বে একটি টিম ভোলার মেঘনা নদীর বঙ্গের চর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় ডাকাতদের আস্তানা থেকে বাহাদুর বাহিনীর প্রধান আলী আজগর ওরফে বাহাদুরসহ আরো দুই সহযোগীকে আটক করা হয়। এসময় ডাকাতদের আস্তানা তল্লাশি করে দেশীয় অস্ত্রসহ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে কোস্ট গার্ডের ্র উপস্থিতি টের পেয়ে তাদের ব্যবহৃত বেশ কয়েকটি অবৈধ অস্ত্র নদীতে ফেলে দেয়।

তিনি আরো জানান, পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত দেশীয় অস্ত্র অন্যান্য সরঞ্জামসহ আটককৃতদের ভোলার সদর থানায় হস্তান্তর করা হয়।

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

আরও...