অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২রা সেপ্টেম্বর ২০২৬ | ১৮ই ভাদ্র ১৪৩৩

ভোলায় ৯৭টি বিদ্যালয় কাম সাইক্লোন সেল্টার নির্মাণ কাজ শেষ পর্যায়ে

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই অক্টোবর ২০২২ রাত ১০:০৫

remove_red_eye

৪০৭

হাসনাইন আহমেদ মুন্না : ভোলা জেলার ৭ উপজেলায় ৫২৮ কোটি টাকা ব্যয়ে ৯৭টি বিদ্যালয় কাম সাইক্লোন সেল্টার নির্মাণ কাজ শেষ পর্যায়ে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বাস্তবায়নে বিশ্ব ব্যাংক’র অর্থায়নে আশ্রয় কেন্দ্রগুলোর ৭২ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে শতভাগ কাজ শেষ হওয়ায় ২৪ টি সাইক্লোন সেল্টার হস্তান্তর করা হয়েছে। এ বছরের নভেম্বরের মধ্যে শেষ করা হবে আরো ১৮টির কাজ। বাকিগুলোর কাজ আগামী বছরের মার্চের মধ্যে সম্পন্ন করার কথা রয়েছে।
 
‘বহুমুখী দুর্যোগ আশ্রয় প্রকল্প’র মাধ্যমে ২০২০ সালের মার্চ মাসে  ১০ হাজার ৫০০ স্কয়ার ফিট জমির উপর তিন তলা বিশিষ্ট প্রতিটি স্কুল কাম সাইক্লোন সেল্টার এর নির্মাণ কাজ শুরু করা হয়। ১০ তলা ফাউন্ডেশনের এসব আশ্রয় কেন্দ্রে পরবর্তীতে আরো সম্প্রসারণ করা যাবে। দুূর্যোগকালীন সময়ে প্রতিটি কেন্দ্রে ২তলায়  গবাদি পশু ও তৃতীয় তলায় মানুষ থাকতে পারবে। এছাড়া অন্য সময় বিদ্যালয়ের কার্যক্রম থাকবে।

অত্যাধুনিক এসব সাইক্লোন সেল্টারে রয়েছে অসুস্থ রোগী ও দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বিশেষ ব্যবস্থা। প্রতিটি সাইক্লোন সেল্টারে দুর্যোগকালীন সময়ে ২ হাজার মানুষ অবস্থান নিতে পারবে। এতে করে প্রাকৃতিক দুর্যোগে প্রায় দুই লাখ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে এসব আশ্রয় কেন্দ্রে। একইসাথে শিক্ষার মান উন্নয়নেও ভূমিকা রাখবে নতুন এসব বিদ্যালয় ভবন।
প্রকল্পের সহকারী পরিচালক সুব্রত মজুমদার বলেন, এসব বিদ্যালয় কাম আশ্রয় কেন্দ্রে র‌্যামের মাধ্যমে ২ তলায় অসুস্থ বা বয়স্ক মানুষকে তোলা যাবে। রয়েছে সোলারের মাধ্যমে সার্বক্ষণিক বিদ্যুতের ব্যবস্থা। বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিতকরাসহ সব ধরনের আধুনিক সুবিধা রয়েছে এখানে। নির্ধারিত সময়ের আগেই প্রকল্পের কাজ শেষ করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এলজিইডি’র কর্মকর্তারা জানান, মোট ৯৭টি সাইক্লোন সেল্টারের মধ্যে ভোলা সদরে হচ্ছে ১৭টি। দৌলতখানে ৯টি। বোরহানউদ্দিনে ১০ টি। লালমোহনে ২২টি। তজুমদ্দিনে ১০টি। চরফ্যাসনে ২৩টি ও মনপুরায় ৬টি রয়েছে।
জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলীল জানান,  ভোলা দ্বীপ জেলা হওয়াতে এখানে সাইক্লোন সেল্টার নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচ তলাটি ফাকা থাকার ফলে দুর্যগকালীন সময়ে সহজেই পানি সরে যাবে এবং অন্য সময়ে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান করা যাবে নিচের তলায়।
তিনি জানান, কাজের শতভাগ গুণগত মান বজায় রাখার জন্য নিয়মিত মনিটরিং করা হচ্ছে। এছাড়া একই প্রকল্পের আওতায় ২৪০ কোটি টাকায় ৪২টি সাইক্লোন সেল্টার নির্মাণ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। এগুলো চালু হলে দুর্যোগ মোকাবেলায় এ অঞ্চলের মানুষের সক্ষমতা বাড়বে।

ভোলায় ৩ দিনের সফরে আজ আসছেন তথ্য  ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ

ভোলায় ৩ দিনের সফরে আজ আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ

বাবার উন্নয়ন দর্শনের উত্তরসূরি ব্যারিস্টার পার্থ

বাবার উন্নয়ন দর্শনের উত্তরসূরি ব্যারিস্টার পার্থ

মানুষ চলে যায়, রেখে যায় স্মৃতি আজ মরহুম আলহাজ্ব জাহাঙ্গীর আলম মিয়ার ৫ম মৃত্যুবার্ষিকী

মানুষ চলে যায়, রেখে যায় স্মৃতি আজ মরহুম আলহাজ্ব জাহাঙ্গীর আলম মিয়ার ৫ম মৃত্যুবার্ষিকী

ভোলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা  বার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

ভোলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

মনপুরায় ঘাস বিক্রির অভিযোগে সংবাদ প্রকাশ করায় ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলায় আদালতে জামিন

মনপুরায় ঘাস বিক্রির অভিযোগে সংবাদ প্রকাশ করায় ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলায় আদালতে জামিন

ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় ৬২ হাজার টাকা অনুদান বিতরণ

ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় ৬২ হাজার টাকা অনুদান বিতরণ

বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন

লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন

বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আরও...