অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২১শে মে ২০২৬ | ৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩

ভোলায় পুরস্কার বিতরণীর মধ্যদিয়ে শেষ হলো বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই অক্টোবর ২০২২ রাত ০৯:২৭

remove_red_eye

৩৫৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক :  গড়বে শিশু সোনার দেশ,ছড়িয়ে দিয়ে আলোর রেশ এই প্রতিপাদ্য নিয়ে ভোলায় বিশ্ব শিশু দিবস  ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠানসহ  বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়েছে।
 মঙ্গলবার সকালে ভোলা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমীর আয়োজনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা প্রশাসক মো: তৌফিক ই-লাহী চৌধুরী।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিবেক  সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন,  ভোলা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: নজরুল ইসলাম, সাবেক অধ্যক্ষ রুহুল আমিন জাহাঙ্গির, জেলা তথ্য অফিসার মো: নুরুল আমিন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: আখতার হোসেন, আবৃত্তি প্রশিক্ষক মশিউর রহমান পিংকু। শিশুদের মধ্যে বক্তব্য রাখেন,  ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী সিয়েনা তাসকিয়া, শিক্ষার্থী জায়মা জাহান ও নিশাত ফারজানা। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আগামীতে আমরা থাকবো না এ শিশুরাই আমাদের স্থান নিবে। তাই তাদের ছোট বেলা থেকেই মেধা মননে বড় করে তুলতে হবে। তাকে শিক্ষিত করার পাশাপাশি ভালো মানুষ বানাতে হবে,মানবিক বানাতে হবে। তাদের চিন্তা চেতনাকে বিকশিত করতে খেলাখুলা,সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান শিশুদের খেলাখুলা সহ সাংস্কৃতিক চর্চায় আগ্রহী করে তুলতে।  অনুষ্ঠানে আলোচনা সভার পাশাপাশি ও কবিতা আবৃত্তি করেন সিয়েনা তাসকিয়া। পরে সপ্তাহ ব্যাপী গান,চিত্রাঙ্কন, উপস্থিত বক্তৃতা,রচনাসহ বিভিন্ন প্রতিযোগীতায় প্রায় ৩ শত প্রতিযোগী মধ্যে  বিজয়ী শিশুদের  হাতে  জেলা প্রশাসক মো: তৌফিক ই-লাহী চৌধুরী সনদ ও পুরুস্কার তুলে দেন।   উল্লেখ্য, গত ৩ অক্টোবর বিশ্ব শিশু দিবস  ও শিশু অধিকার সপ্তাহের কর্মসূচি শুরু হয়।

লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ভোলার ‘৭০ ঘূর্ণিঝড়ের স্মৃতি নিয়ে নির্মিত হচ্ছে “অস্তিত্বের লড়াই”

ভোলার ‘৭০ ঘূর্ণিঝড়ের স্মৃতি নিয়ে নির্মিত হচ্ছে “অস্তিত্বের লড়াই”

আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা করার প্রস্তাব

১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা করার প্রস্তাব

ইসির কাছে প্রার্থীদের আর্থিক তথ্য চাইল সুজন

ইসির কাছে প্রার্থীদের আর্থিক তথ্য চাইল সুজন

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির

বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির

ভোলায় নানা আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন

ভোলায় নানা আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন

আরও...