অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২১শে মে ২০২৬ | ৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩

ভোলায় মা ইলিশ রক্ষায় জেলা পুলিশের বিশেষ টিম গঠন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই অক্টোবর ২০২২ রাত ০৯:৪৬

remove_red_eye

৩৬৫

ইব্রাহিম আকতার আকাশ :  ভোলায় মা ইলিশ রক্ষায় জেলা পুলিশ একটি বিশেষ (স্পেশাল) টিম গঠন করেছে। মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেলে ভোলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ফরহাদ সরদারের নেতৃত্বে এ টিম সদর উপজেলা ইলিশায় বেশ কয়েকটি মাছ ঘাট পরিদর্শন করেন।
এসময় তিনি জেলে, আড়তদার, ঘাট মহাজন ও ইলিশ শিকারের সঙ্গে জড়িত সংশ্লিষ্টদের সঙ্গে সরকারের দেয়া ২২ দিনের নিষেধাজ্ঞা মানার জন্য দিক-নির্দেশনা দেন।
এসময় তিনি বলেন, মা ইলিশ রক্ষায় ভোলা জেলা পুলিশ সুপার একটি বিশেষ টিম গঠন করেছে। জেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মাছের যে অভায়ারণ্য সেখানে নৌ-পুলিশ, কোষ্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের পাশাপাশি এ টিম মা ইলিশ রক্ষায় কাজ করবে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কোন জেলে মা ইলিশ শিকার করছে কিনা এ নিয়ে বিশেষ টিম তথ্য সংগ্রহ করবে। কোন জেলে যাতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা ও তেঁতুলিয়া নদীর মাছের অভায়ারণ্যে মা ইলিশ শিকার করতে না পারে সেদিকে এ টিম কার্যকরী পদক্ষেপ গ্রহন করবে।
এসময় তিনি আরো বলেন, বিগত বছরগুলোতে অভিযানের কয়েকদিন পরেই জেলেরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাছ শিকারের চেষ্টা করত। কিন্তু এবার ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী একেবারেই জেলে শূন্য। মৎস্য অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবারের অভিযানে কার্যকরী ভূমিকা পালন করতেছে। আমরা জেলা পুলিশ আশা করছি, এখন মেঘনা ও তেঁতুলিয়া নদী যে পরিস্থিতিতে রয়েছে তা আগামী ২৮ অক্টোবর পর্যন্ত থাকবে। এবং বিশেষ টিমের দেয়া তথ্য সংগ্রহপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ভোলার ‘৭০ ঘূর্ণিঝড়ের স্মৃতি নিয়ে নির্মিত হচ্ছে “অস্তিত্বের লড়াই”

ভোলার ‘৭০ ঘূর্ণিঝড়ের স্মৃতি নিয়ে নির্মিত হচ্ছে “অস্তিত্বের লড়াই”

আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা করার প্রস্তাব

১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা করার প্রস্তাব

ইসির কাছে প্রার্থীদের আর্থিক তথ্য চাইল সুজন

ইসির কাছে প্রার্থীদের আর্থিক তথ্য চাইল সুজন

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির

বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির

ভোলায় নানা আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন

ভোলায় নানা আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন

আরও...