বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১ই অক্টোবর ২০২২ রাত ১০:২৬
৩৬৬
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় সড়কের পাশে তালগাছের বীজ রোপনের শর্তে মুক্তি পাওয়া মাদক মামলার ২০ আসামীকে তালগাছের বীজ রোপন করেছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার দিকে ভোলা সদর উপজেলার ভোলা-বরিশাল সড়কের পরানগঞ্জ সংলগ্ন ভেদুরিয়া অংশে পরানগঞ্জ সংলগ্ন সড়কে প্রবেশন অফিসার আব্দুল মজিদ শাহ্ তত্ত¡াবধানে ওই মুক্তি পাওয়া আসামীরা প্রত্যেকে ২০ টি করে মোট ৪শ’ ৫০টি তালগাছের বীজ রোপন করেছেন।
এর আগে বিকেল সাড়ে ৩ টার দিকে ভোলা জেলা ও দায়রা জজ আদালতের চত্বরে ভোলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোট-১ এর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আলী হায়দার শর্তে মুক্তি পাওযা আসামীদের হাতে তালগাছের বীজ বিতরণ করেন। পরে প্রবেশনে মুক্তি পাওয়া আসামীরা প্রবেশন অফিসার ও জেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আব্দুল মজিদ শাহ্ তত্ত¡াবধানে অটোতে করে পরানগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। এরপর সেখানে তারা তালগাছের বীজ রোপন করেন। এ সময় বনবিভাগের তুলাতুলি বন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন গাছ লাগানোর সহযোগিতা করেন। সমাজসেবা বিভাগের প্রবেশন অফিসার আব্দুল মজিদ শাহর তত্ত¡াবধানে আসামীরা আগামী এক বছর তারা গাছগুলো পরিচর্যা করবেন।
ভোলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক আলী হায়দার জানান, মাদক আসক্ত এইসব যুবক ও মানুষদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে এমন উদ্যোগ নেয়া হয়েছে।
প্রবেশন অফিসার আবদুল মজিদ শাহ জানান, এটি একটি মহৎ উদ্যোগ। তিনি এই সব ব্যক্তিদের তদারকির মাধ্যমে সমাজের উপকারে কাজ করার কথা জানান। এছাড়াও মুক্তি পাওয়া আসামীরা সামাজিক কাজে উদ্ভুদ্ধ হবেন এবং তাদের ভুলগুলো সুদরে যাবে।
আসামীরা জানান ,এমন কাজ করতে পারায় তারা নিজেরে সংশোধনের সুযোগ পেয়েছেন। এ জন্য এরা আদালতের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে প্রথমে ১৩ জন ও পরে ৭ জন মাদক মামলার আসামীকে সড়কের পাশে তালগাছের বীজ রোপনের শর্তে প্রবেশনে মুক্তি দেওয়া হয়।
লালমোহনে গজারিয়া বাজারে হোটেলে হামলা-ভাঙচুর লুটের অভিযোগ
মনপুরায় জনজীবন বিপর্যস্ত, পানিবন্দি ২০ হাজার মানুষ; রয়েছে তীব্র খাদ্যসংকট
সংসদে নতুন দায়িত্ব পেলেন হাফিজ ইব্রাহিম
চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশিত ১০ পদক্ষেপ
চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত
দেশের ১৪ অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস
শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী
দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম
বৃষ্টির অজুহাতে সবজির বাজার চড়া, আগের দামেই বিক্রি হচ্ছে মুরগি
হাজার কোটি টাকা গিলে খাচ্ছে জলাবদ্ধতা!
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক