অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩


ভোলায় বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক পরিবারসহ ৩ দিন অবরুদ্ধ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই অক্টোবর ২০২২ রাত ০৯:৫৭

remove_red_eye

৫০৩


বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টুয়ান্টিফোরের সাংবাদিক জুন্নু রায়হানসহ তার পরিবার গত ৩ দিন ধরে অবরুদ্ধ অবস্থায় রয়েছে। এক ধরনের গৃহবন্ধি হয়ে অবস্থায় মানবেতর জীবন যাপন করছে। এ ঘটনাটি ঘটে ভোলা শহরের গাজীপুর রোডে এর জজ কোর্টের সামনে।  অভিযোগ রয়েছে, তার বাসার প্রায় ২৫ বছরের চলাচলরে রাস্তা পাশ্ববর্তী প্রতিপক্ষরা ইট রেখে বন্ধ করে দেয়ায় এ পরিস্থিতি হয়েছে। এ ব্যাপারে ভোলা থানা পুলিশ হাটাচলার ওই রাস্তা উন্মুক্ত করতে নিদের্শ দিলেও তা মানা হয়নি। এ ঘটনায় ভোলার পেশাদার সাংবাদিকদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে।
সাংবাদিক ও কলেজ শিক্ষক জুন্নু রায়হান জানান, তার প্রতিবেশী মোকাম্মেল হক ঝন্টুর বড় ভাইর কাছ থেকে ১৯৮৭ সালে তারা ৭ শতাংশ জমি কিনে নির্বিঘেœ বসবাস করছে। এমনকি বাসার সামনে দিয়ে চলাচলরে পথ যৌথ ভাবে প্রায় ২৫ বছর সকলেই ব্যবহার করে আসছে। কিন্তু  ২০২০ সালে ঝন্টু গং তাদের পৈতৃক জমি ভাগ করার সময় বাড়ির এজমালি পথের জন্য কোন জমি না রেখেই তাদের ভাইবোনদের মধ্যে সমুদয় জমি ভাগ বাটোয়ারা করা হয়। এজমালি পথ রাখার জন্য জুন্নু রায়হান ওই সময় ভোলা পৌর সভার শালিস বোর্ডের সভাপতি ও কাউন্সিলরকে শাহে আলম অনুরোধ করেন। তিনি চেষ্টাও করেন। কিন্তু ঝন্টু গং এজমালি পথ রাখতে রাজি হন নি। পরে জুন্নু রায়হানের বাড়ির মধ্য দিয়ে ৮ ফুটের একটি পথ নিতে চায়। এতে করে জুন্নু রায়হানের বাড়ির এক শতাংশ জমি চলে যাবে। ওই প্রস্তাবে জুন্নু রায়হান রাজি হয়নি। পরে পৌরসভার প্যানেল মেয়র সালাউদ্দিন লিংকনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সকলের সিদ্ধান্ত মোতাবেক যাতায়াতের জন্য ৪ ফুটের পথ রেখে অর্থাৎ  প্রায় আধা শতাংশ জমি ছেড়ে দিয়ে জুন্নু রায়হান তার বাড়ির বাউন্ডারি দেওয়ালে তুলেন। এতে ক্ষিপ্ত হয়ে ঝন্টু গং যাতায়াতের পথে দেওয়াল তুলে তাকে প্রথম অবরুদ্ধ করে রাখে। এমনিক আলালতে দেওয়ানি ২৯৮/২১ নং মামলা করেন । র্দীঘ দিন অবরুদ্ধ থাকার পর গত  প্রায় ৩ মাস আগে  পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান নিজে উপস্থিত থেকে ওই দেওয়াল ভাঙ্গার ব্যবস্থা করে সকলের চলাচলের পথ উন্মুক্ত করে দেন। কিন্তু গত ১৩ অক্টোবর বৃহস্পতিবার আবার ওই চলাচলের রাস্তায় ইট স্তুপ করে রেখে পথ আটকে দেয়। এদিকে চলাচলের পথ বন্ধ করে দেওয়ার প্রস্তুতি নিলে সেখানে যাতে কাজ করতে না পারে সেজন্য  ভোলা এডিএম কোর্টে আবেদন করা হয়। আদালত পুলিশকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা দেয় এবং ইট সরিফে ফেলার জন্য নির্দেশ দেন ও পুলিশ তাদের নোটিশ দেন। কিন্তু প্রতিপক্ষ সেখানে ইটের স্তুপ  না সরিয়ে  পথ বন্ধ করে রেখেছে । পুলিশ ইট সরিয়ে চলাচলের পথ উন্মুক্ত করে দেওয়ার কথা বললেও ঝুন্টু গং তা অমান্য করে।
এদিকে ঝুন্টু গং পক্ষ বলেছে, আমাদের জমি দিয়ে অন্য কাউকে হাটতে দিবো না। আমাদের পথ আমরা বন্ধ করেছি। আমরা জুন্নু রায়হানদেরকে ৮ ফুটের রাস্তার জমি ছাড়তে বেলেছি। সে ৪ ফুট ছাড়ছে। এতে রাস্তা হয় না। সে ৮ ফুট না ছাড়লে আমাদের জমি দিয়ে তাকে কোন পথ দেয়া হবে না। অপর দিকে ঝন্টুর ছোট বোন রুমা জানান, তার পৈত্রিক জমি ৫ শতাংশ পাওয়ার কথা থাকেলেও তাকে দেয়া হয়েছে প্রায় সোয়া ৪ শতাংশ। তার প্রাপ্ত জমি ভাই বোন কেউ বুঝ দেয় না। তার পুরো জমি তাকে বুঝিয়ে দিলে তার জমির সামনে দিয়ে তখন হাটা চলাচর জমি ছাড়বে। এ অবস্থায় সাংবাদিক জুন্নু রায়হানের পরিবার ঝুন্টু গ দের কাছ থেকে জমি কিনে এখন চরম বিপাকে পড়েছে।
 এ ব্যাপারে ভোলা মডেল থানার ওসি শাহিন ফকির জানান, আদালতের নির্দেশ অনুসারে পুলিশ  ১৪৪/১৪৫ জারি করছে। শান্তিশৃংখরার জন্য নোটিশ প্রদান করেছি। কোর্টের দিক নির্দেশনার বাইরে আমাদের কিছু করার নেই।














বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

আরও...