বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ই অক্টোবর ২০২২ রাত ০৯:৫৯
৪৩২
আত্মরক্ষার্থে পুলিশের গুলি,পুলিশসহ আহত-৪
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলার মেঘনা নদীর ভোলার চর এলাকায় মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানের সময় নৌ পুলিশের উপর জেলেরা হামলা চালিয়েছে। এ সময় নৌ পুলিশের দুই সদস্যসহ চারজন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ আত্মরক্ষার্থে দুই রাউন্ড সটগানের গুলি ছুড়ে । পরে অভিযান চালিয়ে ১৮ জেলেকে আটক করেছে । শনিবার সন্ধ্যায় ভোলার ইলিশা নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। এছাড়াও ভোলা সদরের তেঁতুলীয়া নদীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে মৎস্য বিভাগ ১১ জেলেকে আটক করা হয়। এর মধ্যে ৭ জনকে ১৫ দিন করে কারাদন্ড ও একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পুলিশ ও মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর ৫ টার দিকে ইলিশা নৌ-থানা পুলিশের একটি টিম ট্রলার নিয়ে রাজাপুর ভোলার চর নামক এলাকায় অভিযানে যায়। এসময় কয়েকটি লাম্বা মাছ ধরার দ্রæতগামী ট্রলার নিয়ে জেলেরা নদীতে মাছ ধরতে ছিলো। তখন পুলিশের টিম তাদেরকে ধাওয়া করলে তারা অতর্কিতভাবে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে হামলা চালায় । এ সময় ইলিশা নৌ-থানার উপ-পরিদর্শক (এসআই) ডালিম ও এ এসআই বিল্লাল হোসেনসহ ৪ জন আহত হয়। বাকী ২ জনের নাম জানা যায়নি। এসময় পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালায়। পরে ১৮ জেলেকে আটক করা হয়েছে। এ সময় ১০ হাজার মিটার কারেন্ট জাল, ২০ কেজি ইলিশ ও একটি ট্রলার জব্দ করা হয়। ভোলার ইলিশা নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতার হোসেন জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় দুই পুলিশ আহত হয়েছে। এ ঘটনায় ভোলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অপর দিকে সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো: জামাল হোসেন জানান, মৎস্য বিভাগের উদ্যেগে সদরের তেঁতুলীয়া নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১১ জেলেকে আটক করা হয়। এর মধ্যে ৭ জনকে ১৫ দিন করে কারাদÐ ও একজনকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তৌহিদুল ইসলাম। এছাড়া ৩ জেলে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
তিনি জানান, এসময় ৪টি ট্রলার, ১৫ কেজি মা ইলিশ ও ৭ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জাল পুড়িয়ে বিনষ্ট, মাছ অসহায়দের মাঝে বিতরণ ও ট্রলার নিলামে বিক্রি করা হয়েছে।
উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুম ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার।
সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী
আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার
লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা
মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ
পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি
আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির
চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত