বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৬ই অক্টোবর ২০২২ রাত ০৯:৫১
৩৫৩
পুলিশ বিএনপির সংঘর্ষের মামলায় কারাগারে প্রেরণ
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় পুলিশ বিএনপির সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় জামিন না মঞ্জুর করে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল আমিনকে জেল হাজতে প্রেরণ করা হরেয়ছে। রবিবার (১৬ অক্টোবর) দুপুরের দিকে ভোলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে হাজরি হয়ে জামিন আবেদন করলে বিচারক জামিন না মঞ্জুর করে তাকে আদালতে পাঠানোর নির্দেশ প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেন ভোলা কোর্ট পুলিশের পরিদর্শক সামসুল আরেফিন।
আদালত সূত্রে জানা গেছে, গত ৩১ জুলাই ভোলায় পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনায় ওই দিন রাতেই পুলিশ দুইটি মামলা দায়ের করেন। একটি পুলিশের ওপর হামলা মামলা ও অপরটি হত্যা মামলা। পুলিশের ওপর হামলা মামলায় বিএনপির ৭১ নেতাকর্মীকে আসামী করা হয়। পরে এ মামলার আসামীরা উচ্চ আদালতে আগাম জামিন আবেদন করলে আদালত গত ০৭ আগষ্ট ৬ সপ্তাহের জন্য আগাম জামিন প্রদান করেন। এ মামলায় রবিবার (১৬ অক্টোবর) দুুপুরের দিকে বিএনপির ৭১ নেতাকর্মী ভোলার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালতে ৬৯ জনের জামিন মঞ্জুর করলেও জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল আমিনের জামিন না মঞ্জুর করেন।
ভোলা জেলা বিএনপির সভাপতি আলহাজ¦ গোলাম নবী আলমগীর জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের গুলিতে বিএনপির দুই নেতার মর্মান্তিক মৃত্যু হলেও পুলিশ মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের হয়রানি করছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। বিষয়টি আমরা আইনীভাবে মোকাবেলা করবো।
লালমোহনে গজারিয়া বাজারে হোটেলে হামলা-ভাঙচুর লুটের অভিযোগ
মনপুরায় জনজীবন বিপর্যস্ত, পানিবন্দি ২০ হাজার মানুষ; রয়েছে তীব্র খাদ্যসংকট
সংসদে নতুন দায়িত্ব পেলেন হাফিজ ইব্রাহিম
চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশিত ১০ পদক্ষেপ
চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত
দেশের ১৪ অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস
শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী
দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম
বৃষ্টির অজুহাতে সবজির বাজার চড়া, আগের দামেই বিক্রি হচ্ছে মুরগি
হাজার কোটি টাকা গিলে খাচ্ছে জলাবদ্ধতা!
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক