অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় স্বেচ্ছাসেবক দলের নেতা খন্দকার আল-আমিনের জামিন না-মঞ্জুর

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ই অক্টোবর ২০২২ রাত ০৯:৫১

remove_red_eye

৩৫৯

পুলিশ বিএনপির সংঘর্ষের মামলায়  কারাগারে প্রেরণ

 বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় পুলিশ বিএনপির সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় জামিন না মঞ্জুর করে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল আমিনকে জেল হাজতে প্রেরণ করা হরেয়ছে।  রবিবার (১৬ অক্টোবর) দুপুরের দিকে ভোলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে হাজরি হয়ে জামিন আবেদন করলে বিচারক জামিন না মঞ্জুর করে তাকে আদালতে পাঠানোর নির্দেশ প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেন ভোলা কোর্ট পুলিশের পরিদর্শক সামসুল আরেফিন।
আদালত সূত্রে জানা গেছে, গত ৩১ জুলাই ভোলায় পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনায় ওই দিন রাতেই পুলিশ দুইটি মামলা দায়ের করেন। একটি পুলিশের ওপর হামলা মামলা ও অপরটি হত্যা মামলা। পুলিশের ওপর হামলা মামলায় বিএনপির ৭১ নেতাকর্মীকে আসামী করা হয়। পরে এ মামলার আসামীরা উচ্চ আদালতে আগাম জামিন আবেদন করলে আদালত গত ০৭ আগষ্ট ৬ সপ্তাহের জন্য আগাম জামিন প্রদান করেন। এ মামলায় রবিবার (১৬ অক্টোবর) দুুপুরের দিকে বিএনপির ৭১ নেতাকর্মী ভোলার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালতে ৬৯ জনের জামিন মঞ্জুর করলেও জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল আমিনের জামিন না মঞ্জুর করেন।
 ভোলা জেলা বিএনপির সভাপতি আলহাজ¦ গোলাম নবী আলমগীর জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের গুলিতে বিএনপির দুই নেতার মর্মান্তিক মৃত্যু হলেও পুলিশ মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের হয়রানি করছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। বিষয়টি আমরা আইনীভাবে মোকাবেলা করবো।
 
বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

আরও...