অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

বিশ্ব হাত ধোয়া দিবস ও জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে ভোলায় র‌্যালী আলোচনা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই অক্টোবর ২০২২ রাত ১০:১০

remove_red_eye

৩৯৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ‘হাতের পরিছন্নতায় এসো সবে এক হই’ ও ‘বর্জ্যের পরিশোধন, নিশ্চিত হবে টেকসই স্যানিটেশন’ এই প্রতিপাদ্য নিয়ে  ভোলায় বিশ্ব হাত ধোয়া দিবস এবং জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী, হাত ধোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার  ভোলা জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের চত্ত¡রে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাত ধোয়ানো হয়। এরপর জেলা প্রশাসকের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোঃ তৌফিক ই-লাহী চৌধুরী। ভোলা জেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ মাহামুদ খানের সভাপতিত্বে আরো উপস্থিতি ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, জনস্বাস্থ্য অধিদপ্তরের সদর উপজেলার প্রকৌশলী মোঃ মাসুম বিল্লাহ। এসময় বক্তারা সবাইকে পরিস্কার ও পরিছন্ন জীবন যাপনের আহবান জানান।

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

আরও...