বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৩শে অক্টোবর ২০২২ রাত ০৯:১৬
৬৫৬
ইব্রাহিম আকতার আকাশ : ভোলা বোরহানউদ্দিন উপজেলায় মো. রনি (২৫) নামে এক ট্রাকের হেলপারকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বোরহানউদ্দিন থানা পুলিশ রনির গলাকাটা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
রবিবার (২৩ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলা দেউলা ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড একটি বালু ভর্তি মাঠ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। রনি উপজেলা পৌর ৭ নম্বর ওয়ার্ডের মফিজল দালালের ছেলে।
রনির ফুফাতো ভাই জাফর ইকবাল জানান, রাজধানী ঢাকায় ট্রাকের হেলপার হিসেবে রনি কর্মরত ছিলেন। গত ৪ দিন আগে সে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছে। শনিবার রাতে রনি বাড়ি ফেরেনি। এরপর থেকে স্বজনরা তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছিল।
রবিবার দুপুরে স্থানীয়রা একটি বালু ভর্তি মাঠে তাঁর গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তাঁর গলাকাটা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে নিয়ে যায়।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, দুর্বৃত্তরা রনিকে গলা কেটে হত্যা করেছে। তবে কারা কি কারনে তাকে হত্যা করেছে তা এখনো জানা সম্ভব হয়নি। এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশের একাধিক টিম এ হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে। আশা করা যাচ্ছে, এ হত্যার রহস্য খুব দ্রæতই উদঘাটন করা সম্ভব হবে।
লালমোহনে গজারিয়া বাজারে হোটেলে হামলা-ভাঙচুর লুটের অভিযোগ
মনপুরায় জনজীবন বিপর্যস্ত, পানিবন্দি ২০ হাজার মানুষ; রয়েছে তীব্র খাদ্যসংকট
সংসদে নতুন দায়িত্ব পেলেন হাফিজ ইব্রাহিম
চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশিত ১০ পদক্ষেপ
চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত
দেশের ১৪ অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস
শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী
দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম
বৃষ্টির অজুহাতে সবজির বাজার চড়া, আগের দামেই বিক্রি হচ্ছে মুরগি
হাজার কোটি টাকা গিলে খাচ্ছে জলাবদ্ধতা!
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক