অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় ট্রাকের হেলপারকে গলা কেটে হত্যা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে অক্টোবর ২০২২ রাত ০৯:১৬

remove_red_eye

৬৭৬

ইব্রাহিম আকতার আকাশ :  ভোলা বোরহানউদ্দিন উপজেলায় মো. রনি (২৫) নামে এক ট্রাকের হেলপারকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বোরহানউদ্দিন থানা পুলিশ রনির গলাকাটা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
রবিবার (২৩ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলা দেউলা ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড একটি বালু ভর্তি মাঠ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। রনি উপজেলা পৌর ৭ নম্বর ওয়ার্ডের মফিজল দালালের ছেলে।
রনির ফুফাতো ভাই জাফর ইকবাল জানান, রাজধানী ঢাকায় ট্রাকের হেলপার হিসেবে রনি কর্মরত ছিলেন। গত ৪ দিন আগে সে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছে। শনিবার রাতে রনি বাড়ি ফেরেনি। এরপর থেকে স্বজনরা তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছিল।
রবিবার দুপুরে স্থানীয়রা একটি বালু ভর্তি মাঠে তাঁর গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তাঁর গলাকাটা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে নিয়ে যায়।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, দুর্বৃত্তরা রনিকে গলা কেটে হত্যা করেছে। তবে কারা কি কারনে তাকে হত্যা করেছে তা এখনো জানা সম্ভব হয়নি। এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশের একাধিক টিম এ হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে। আশা করা যাচ্ছে, এ হত্যার রহস্য খুব দ্রæতই উদঘাটন করা সম্ভব হবে।

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

আরও...