বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩০শে অক্টোবর ২০২২ রাত ১০:১৬
৩২৭
ইব্রাহিম আকতার আকাশ : ভোলায় বিয়ে বাড়িতে বরের চাচাতো ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোক করে ইব্রাহিম লিমন (২৭) নামে ওই যুবকের মৃত্যু হয়েছে। তবে পুলিশ ঘটনাটির তদন্ত করছে।
ভোলা সদর উপজেলা রাজাপুর ইউনিয়নের কন্দকপুর গ্রামে বরের বাড়িতে রবিবার (৩০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
লিমন একই ইউনিয়নের মেদুয়া গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে এবং এক সন্তানের জনক। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন। চাচাতো ভাই উজ্জ্বল হোসেনের বিয়েতে সম্প্রতি তিনি ঢাকা থেকে এসেছিলেন।
পুলিশ লিমনের পরিবার ও বিয়ে বাড়ির লোকজন জানায়, গত ২০ অক্টোবর লিমন ঢাকা থেকে উজ্জ্বলের বিয়েতে আসেন। ২৩ অক্টোবর তাঁর বৌভাত অনুষ্ঠানে যোগ দেন। এরপর থেকেই সে ওই বিয়ে বাড়িতে থাকত। গতকাল রাতে বাড়ির অন্যান্যদের সঙ্গে দুষ্টমি করে ঘুমিয়ে পড়েন। সকালে পরিবারের লোকজন তাকে সজাগ করতে গিয়ে দেখতে পান ঘুমিয়ের মধ্যে লিমনের মৃত্যু হয়েছে।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. গোলাম আযম জানান, লিমনের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই এবং পরিবারেরও কোনো অভিযোগ নেই। তিনিও ধারণা করছেন, স্ট্রোকে লিমনের মৃত্যু হতে পারে।
তিনি আরো জানান, এখনো ঘটনাটির তদন্ত চলছে। লিমনের স্ত্রী ঢাকা থেকে ভোলায় আসছে। তাঁর কোনো অভিযোগ থাকলে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়
ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত
মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী
হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত