অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় মুজিববর্ষের উপহারের ঘরে হামলা মারধর : থানায় অভিযোগ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩১শে অক্টোবর ২০২২ রাত ১০:০২

remove_red_eye

৪৩৩

ইব্রাহিম আকতার আকাশ : ভোলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে গৃহহীন ও ভূমিহীন পরিবারদের উপহার দেয়া ঘরে চাঁদার দাবিতে হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে একদল দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার। পুলিশ ঘটনাটির তদন্ত করছে।
ভোলা সদর উপজেলা ৩নং পশ্চিম ইলিশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে মজিববর্ষ উপলক্ষে গৃহহীন ও ভূমিহীন পরিবারের জন্য গৃহ নির্মাণ প্রকল্পের আশ্রয় কেন্দ্রে গত ২৭ অক্টোবর এ ঘটনা ঘটে।
সোমবার (৩১ অক্টোবর) ভোলা সদর মডেল থানায় এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।
অভিযোগে বলা হয়, সদর উপজেলা ৩নং পশ্চিম ইলিশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে গত বছরের ১৬ মার্চে ভূমিহীন মানসুরা বেগম একটি মুজিববর্ষের ঘর বরাদ্দ পান। দুই সন্তান ও স্বামী বিল্লাল হোসেনকে নিয়ে তিনি ওই ঘরেই বসবাস করে আসছেন। কিন্তু ঘরটি তাঁর নামে বরাদ্দ হলেও রেজিষ্ট্রেশন হয়নি। এ নিয়ে স্থানীয় দেলোয়ার হোসেন ওরফে কানা দেলোয়ার তাকে ঘরটি মন্ত্রণালয় থেকে রেজিষ্ট্রেশন করে দেওয়ার আশ্বাসে তাঁর কাছ থেকে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে। মানসুরা বেগম তাঁর অসহায়ত্বের কথা দেলোয়ারকে জানিয়ে উক্ত টাকা দিতে অপারগতা প্রকাশ করেন।
সবশেষ গত ২৭ অক্টোবর বিকেলে দেলোয়ার তাঁর সঙ্গে আরো দুইজনকে নিয়ে ওই ঘরে যায়। একপর্যায়ে টাকার বিষয় নিয়ে কথা উঠলে মানসুরার সঙ্গে দেলোয়ারের তর্কবিতর্ক শুরু হয়। তর্কবিতর্কের একপর্যায়ে দেলোয়ার ও তাঁর সাথে থাকা রাকিব ও মামুন মানসুরা ও তাঁর স্বামীকে বেধড়ক মারধর করে মুজিববর্ষের ঘর ভাংচুর করে। পরে আশ্রয় কেন্দ্রে থাকা অন্যান্যরা এগিয়ে গিয়ে তাদেরকে উদ্ধার করে স্থানীয় পর্যায়ে চিকিৎসা দেন।

ঘটনার পর ভুক্তভোগী মানসুরা বেগম স্থানীয় ইউপি সদস্য ও ইউপি চেয়ারম্যানকে বিষয়টি অবগত করেন।
এরপর সোমবার ৩১ অক্টোবর দেলোয়ারকে প্রধান বিবাদী করে তিনজনের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন মানসুরা বেগম।
এ ঘটনায় অভিযুক্ত দেলোয়ার হোসেনের কাছে জানতে চাইলে মুঠোফোনে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে অন্যান্য প্রসঙ্গ তুলে ধরে মুঠোফোনের লাইন কেটে দেন।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির জানান, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ দায়েরের পর পুলিশ ঘটনাটির তদন্ত করছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

আরও...