বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১লা নভেম্বর ২০২২ রাত ০৯:৫৫
৪১৩
ইব্রাহিম আকতার আকাশ : ভোলায় পৃথক দুর্ঘটনায় দু'জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়াও দৌলতখান উপজেলা মেঘনা নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
ভোলা সদর হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য মো. মামুন এসব তথ্য নিশ্চিত করেন।
পৃথক দুর্ঘটনার মধ্যে একজন পানিতে ডুবে ও আরেকজন বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মারা গেছে।
ভোলা সদর উপজেলা উত্তর দিঘলদী ইউনিয়ন চর কুমারীয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে তামান্না আক্তার নামে ৮ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। তামান্না ওই গ্রামের রাজমিস্ত্রী মো. সোহেলের মেয়ে।
অন্যদিকে জেলার দৌলতখান উপজেলা চর পাতা ইউনিয়ন চর লামছি পাতা গ্রামে আমড়া গাছ থেকে আমড়া পাড়তে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মো. শরিফুল ইসলাম (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শরিফ ওই গ্রামের মো. জসীমউদ্দিনের ছেলে।
এছাড়াও দৌলতখান উপজেলা মেঘনা নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে দৌলতখান থানা পুলিশ। এখনো লাশের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির ও দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন উভয় ঘটনাগুলোর তথ্য নিশ্চিত করেন।
ভোলায় ৩ দিনের সফরে আজ আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ
বাবার উন্নয়ন দর্শনের উত্তরসূরি ব্যারিস্টার পার্থ
মানুষ চলে যায়, রেখে যায় স্মৃতি আজ মরহুম আলহাজ্ব জাহাঙ্গীর আলম মিয়ার ৫ম মৃত্যুবার্ষিকী
ভোলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা
মনপুরায় ঘাস বিক্রির অভিযোগে সংবাদ প্রকাশ করায় ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলায় আদালতে জামিন
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় ৬২ হাজার টাকা অনুদান বিতরণ
বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন
বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত