অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

যেখানে সন্ত্রাসী কার্যকলাপ হবে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে: তোফায়েল

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩রা নভেম্বর ২০২২ সন্ধ্যা ০৭:৩৭

remove_red_eye

৩২৩

বাংলার কন্ঠ প্রতিবেদকঃ  আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, ঘরে ঘরে আওয়ামী লীগের দূর্গ গড়ে তুলতে হবে। যেখানে সন্ত্রাসী কার্যকলাপ হবে,  তার বিরুদ্ধে আপনাদের রুখে দাঁড়াতে হবে। ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে কোন শক্তি নেই আওয়ামী লীগকে দাবিয়ে রাখতে পারবে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের চরম শিখরে নিয়ে গেছেন। বাংলাদেশ এখন বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল।   ৩'রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টায় ভোলায় জেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় সিঙ্গাপুর থেকে টেলিকনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ আরো বলেছেন, কেন্দ্রীয় কারাগারে যারা ৪ নেতাকে হত্যা করেছে। সেখানে গিয়েও তারা আমাকে খুঁেজছিলো। কিন্তু আমি ছিলাম ময়মনসিংহ ও রাজ্জাক ভাই, জিল্লুর রহমান ছিলেন কুমিল্লায়। যার জন্য তারা আমাদের পায়নি। ফাঁসির আসামীর মতো আমাকে জেলে রাখা হয়েছিলো।  কিন্তু আমি কোন আপোষ করিনি।  এসময়  কারাগারের অভ্যান্তরে জীবন দেয়া  জাতীয় ৪ নেতার জন্য তাদের আতœার শান্তি কামনা করে শ্রদ্ধা জানান তিনি।   
জেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলুর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: ইউনুছ, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলী নেওয়াজ পলাশ, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক আতিকুর রহমান প্রমূখ।এসময় আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

আরও...