অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২রা সেপ্টেম্বর ২০২৬ | ১৮ই ভাদ্র ১৪৩৩

ভোলায় জাতীয় সংবিধান দিবস পালিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৪ঠা নভেম্বর ২০২২ রাত ১০:৩৩

remove_red_eye

৩৬৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় জাতীয় সংবিধান দিবস-২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তামামি আল ইয়ামিন।
বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মো: আসাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তৌহিদুল ইসলাম, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার আবু সাইদ, জেলা শিক্ষা কর্মকর্তা মাধব চন্দ্র দাস, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক আবেদ শাহ, জেলা ইসলামিক ফাউন্ডেশন’র উপ পরিচালক এম মাকসুদুর রহমান, ভোলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক অমিতাভ রায়, বিসিকের উপ ব্যবস্থাপক সোহাগ হোসেন।
এসময় বক্তারা বলেন, সংবিধান একটি রাষ্ট্রের পবিত্র দলিল। কোন রাষ্ট্রকে জানার জন্য সংবিধানের গুরুত্ব অপরিসীম। রাষ্ট্রের মূল চরিত্র হলো সংবিধান। সংবিধানে প্রত্যেক নাগরিকের অধিকারের বিষয় উল্লেখ রয়েছে। তাই সংবিধান মেনে চলা প্রত্যেক নাগরিকের দায়িত্ব ও কর্তব্য।

লালমোহন প্রতিনিধি জানান : ‘বঙ্গবন্ধুর অমর অবদান, বাংলাদেশের সংবিধান’ এ প্রতিপাদ্যে ভোলার লালমোহনে জাতীয় সংবিধান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, ১৯৭২ সালের ৪ নভেম্বর আজকের এই দিনে গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহিত হয় এবং ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবস থেকে যা কার্যকর হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন হলো এই সংবিধান। স্বাধীনতার ৫০ বছর পর এই প্রথম রাষ্ট্রীয় স্বীকৃতি পেল সংবিধান দিবস। গণপরিষদে সংবিধানের ওপর বক্তব্য দিতে গিয়ে বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমান বলেছিলেন, এই সংবিধান শহীদের রক্তে লিখিত-এই সংবিধান সমগ্র জনগণের আশা আকাঙ্খার মূর্ত প্রতিক হিসেবে বেঁচে থাকবে।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমরান মাহমুদ ডালিমের সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. জহুরুল ইসলাম হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম, ওসি মাহবুবুর রহমানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

তজুমদ্দিন থেকে এম নয়ন  জানান : বাংলাদেশ সংবিধান দিবস আজ শুক্রবার। ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহীত এবং ১৬ ডিসেম্বর ১৯৭২ (বিজয় দিবস) থেকে কার্যকর হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ আইন। স্বাধীনতার ৫০ বছর পর রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছে সংবিধান দিবস। এবছর থেকে ৪ নভেম্বর ‘জাতীয় সংবিধান দিবস’ হিসেবে ‘ক’ ক্রমিকে পালিত হবে।
দিবসটি উপলক্ষে তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম বেগমের সভাপতিত্বে নির্বাহী কর্মকর্তার কার্যলয়ে শুক্রবার ৪ নবেম্বর সকাল ১০টায়  আলোচনার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
এই সময় সংবিধান দিবসটির উপলক্ষে  আলোচনায় সভায়  উপস্থিতি ছিলেন, তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুল হক দেওয়ান, তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মাকসুদুর রহমন মুরাদ, হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার সেলিম রেজা, মুক্তিযুদ্ধা শাহাবুদ্দিন মাষ্টার, বিএ মোফাজ্জল সহ তজুমদ্দিন উপজেলা দাপ্তরিক কর্মকর্তা, রাজনীতি ব্যক্তিবর্গ সহ অনেকেই উপস্থিত ছিলেন।

ভোলায় ৩ দিনের সফরে আজ আসছেন তথ্য  ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ

ভোলায় ৩ দিনের সফরে আজ আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ

বাবার উন্নয়ন দর্শনের উত্তরসূরি ব্যারিস্টার পার্থ

বাবার উন্নয়ন দর্শনের উত্তরসূরি ব্যারিস্টার পার্থ

মানুষ চলে যায়, রেখে যায় স্মৃতি আজ মরহুম আলহাজ্ব জাহাঙ্গীর আলম মিয়ার ৫ম মৃত্যুবার্ষিকী

মানুষ চলে যায়, রেখে যায় স্মৃতি আজ মরহুম আলহাজ্ব জাহাঙ্গীর আলম মিয়ার ৫ম মৃত্যুবার্ষিকী

ভোলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা  বার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

ভোলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

মনপুরায় ঘাস বিক্রির অভিযোগে সংবাদ প্রকাশ করায় ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলায় আদালতে জামিন

মনপুরায় ঘাস বিক্রির অভিযোগে সংবাদ প্রকাশ করায় ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলায় আদালতে জামিন

ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় ৬২ হাজার টাকা অনুদান বিতরণ

ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় ৬২ হাজার টাকা অনুদান বিতরণ

বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন

লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন

বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আরও...