অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় চুরি হওয়ায় মোবাইল উদ্ধার মালিকদের কাছে হস্তান্তর

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৬ই নভেম্বর ২০২২ রাত ০৯:৫৮

remove_red_eye

৩৯৪

মোঃ ইসমাইল  :  ভোলায় হারানো ১২ টি মোবাইল উদ্ধার করেছে পুলিশ। গত ১০ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত জেলার বিভিন্ন যায়াগায় অভিযান চালিয়ে এ ১২টি মোবাইল উদ্ধার করে জেলা গোয়ন্দা শাখার পুলিশ সদস্যরা। এর মধ্যে সবকয়টিই স্মার্ট ফোন।
রবিবার  (০৬ নভেম্বর ) দুপুর সাড়াশব্দ ৩টার দিকে ভোলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, উদ্ধার হওয়া মোবাইলগুলো মালিকদের হাতে তুলে দেন। এরা হলেন- সদর উপজেলার চরসমাইয়া ইউনিয়নের মো. হাসনাইন(২২), বাপ্তা ইউনিয়নের মো. মাইদুল ইসলাম(২৪), ধনিয়া ইউনিয়নের ইব্রাহিম সোহেল(২৮), পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের টুটুল রায় (২১),চরসামাইয়া
ইউনিয়নের কামরুল হাসান(৪৭), পৌর আলগীর ইউছুব (৫৪), পুরান যুগীরঘোলের সিমা আক্তার(৩৫), মিলন (৪০), মহাসিন, জরিনা,সৌরভ।

ভোলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গত ১০ অক্টোবর  থেকে ৩০ অক্টোবর পর্যন্ত জেলার বিভিন্ন যায়াগায় অভিযান চালিয়ে এ ১২টি মোবাইল উদ্ধার করে জেলা গোয়ন্দা শাখার পুলিশ সদস্যরা। এর মধ্যে সবকয়টিই স্মার্ট ফোন।  তবে পর্যায়েক্রমে এর সাথে জড়িতদেরও আটকের চেষ্টা চলছে। এদিকে এতো অল্প দিনের ব্যবধানে ১২টি মোবাইল উদ্ধার করায়
উদ্ধারকারী দলের পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান তিনি।
তিনি আরো বলেন, মোবাইল কেনার ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে। দোকান ও ক্রয় রশিদ ছাড়া কোনো মোবাইল বেচা-কেনা থেকে বিরত থাকতে হবে। মোবাইল হারিয়ে গেলে সাথে সাথে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরী করতে হবে। হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধারসহ সাইবার ক্রাইম, সাইবার বুলিং ও তথ্য প্রযুক্তির অপব্যবহার রোধে জেলা পুলিশের পক্ষ থেকে একটি আলাদা ‘সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল’ গঠন করা হয়েছে। এ সেল থেকে সকলকে সেবা নেয়ার জন্য আহবান জানান পুলিশ সুপার।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মো. এনায়েত হোসেন, প্রমূখ।

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

আরও...