অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় ট্রলিচাপায় গৃহবধূ নিহত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৬ই নভেম্বর ২০২২ রাত ১০:০১

remove_red_eye

৩৫৬

ইব্রাহিম আকতার আকাশ : ভোলায় ইট বোঝাই ট্রলির চাপায় এক গৃহবধূ নিহত হয়েছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।রবিবার (৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভোলা-ভেদুরিয়া আঞ্চলিক সড়কের ১২ তারিখ নামক জায়গায় এ ঘটনা ঘটে। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির এ তথ্য নিশ্চিত করেন।নিহত গৃহবধূ অজুফা বিবি (৩৮) সদর উপজেলা ভেদুরিয়া ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ডের মো. আব্দুর রহিমের স্ত্রী এবং ৪ সন্তানের  জননী।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানান, সকাল ১০টায় অটোরিকশা যোগে বাড়ি থেকে ভোলা শহরের উদ্দেশে যাচ্ছিলেন তিনি। এসময় অটোরিকশাটি ঘটনাস্থলে গিয়ে পৌঁছালে পিছন থেকে ইট ভর্তি একটি ট্রলি অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই অজুফা বিবির মৃত্যু হয়।পুলিশ ট্রলিটি জব্দ করতে পারলেও চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

আরও...