বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৬ই নভেম্বর ২০২২ রাত ১০:০৬
৪০৩
ইব্রাহিম আকতার আকাশ : ভোলায় ২০ দিনের মাথায় আবারও অভিনব কায়দায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনিয়ে নিয়েছে এক ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা। তবে এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
রবিবার (৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শহরের মার্কেন্টাইল ব্যাংকে আসেন চরনোয়াবাদ এলাকার মো. শাহাবুদ্দিনের স্ত্রী জান্নাতুল ফেরদৌস। তিনি ওই ব্যাংকে ডিপিএসের জন্য ৫ হাজার টাকা জমা দিবেন। এমন সময় তিনজন ছিনতাইকারী তাকে ব্যাংকের সামনে থেকে ডেকে নেয় কালীনাথ রায়ের বাজারের একটি গলিতে। সেখানে নিয়ে তাঁর হাতে একটি সুজির প্যাকেট ধরিয়ে দিয়ে তাঁর কাছ থেকে ছিনিয়ে নেয় নগদ ৫ হাজার টাকা, গলায় থাকা ১০ আনা স্বর্ণের চেইন, ৪ আনা কানের দুল ও ২ আনা ওজনের আন্টি।
জান্নাতুল ফেরদৌস জানান, তাকে কৌশলে ডেকে নিয়ে তাঁর হাতে একটি সুজির প্যাকেট ধরিয়ে দেয় তাঁরা। এরপর তিনি জ্ঞান হারিয়ে ফেললে ছিনতাইকারীরা তাঁর স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায়। এরপর খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে ঘটনাস্থলের আশেপাশে থাকা বেশকিছু সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করে ছিনতাইকারীদের চিহ্নিত করেন। এ ঘটনার ২০ দিন আগে শহরের অবসর সিনেমা হলের সামনের একটি গলিতে নিয়ে একই কায়দায় অন্তঃসত্ত্বা এক নারীর টাকা স্বর্ণালংকার ছিনিয়ে নেয় ওই ছিনতাইকারী চক্রটি।এদিকে এ ঘটনার পুনরাবৃত্তি ঘটার পরেও পুলিশ এ ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করতে না পারায় চরম ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগীরা।
তবে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির জানান, এ চক্রের সঙ্গে যাঁরা জড়িত পুলিশ তাদেরকে আটকের চেষ্টা চালাচ্ছে।
সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী
আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার
লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা
মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ
পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি
আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির
চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত