বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৭ই নভেম্বর ২০২২ রাত ১০:০৪
৩৯৬
ইব্রাহিম আকতার আকাশ : ভোলায় মোবাইল ফোন ব্যবহার করায় মায়ের বকাবকি শুনে অভিমানে গলায় ফাঁস দিয়ে নাসরিন আক্তার (১৪) নামে অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন করেছেন। তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে।রোববার (৬ নভেম্বর) দিনগত রাতে সদর উপজেলা ৩নং পশ্চিম ইলিশা ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নাসরিন ওই গ্রামের মৃত মোহাম্মদ আলীর মেয়ে এবং স্থানীয় পশ্চিম চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
ভোলা সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) গোপাল কুণ্ডুএসব তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশের এ কর্মকর্তা জানান, নাসরিন নিজে একটি মোবাইল ফোন ব্যবহার করতো। পড়াশোনায় সে তেমন মনোযোগী ছিল না। তাঁর বাবা প্রায় এক বছর আগে মারা যায়। তাঁর মা তাকে পড়াশোনার জন্য শাষণ করতেন। কিন্তু সে পড়াশোনায় মনোযোগী না হয়ে সারাক্ষণ মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকতেন। এ নিয়ে তাঁর মা তাকে প্রায়ই বকাবকি করতো। ঘটনার দিন রাতেও তাকে মোবাইল ফোন ব্যবহার করায় বকাবকি করে। এসময় সে সবার অগোচরে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির জানান, নাসরিনের সুরতহাল প্রতিবেদন শেষ করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে।
সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী
আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার
লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা
মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ
পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি
আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির
চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত