অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২রা সেপ্টেম্বর ২০২৬ | ১৮ই ভাদ্র ১৪৩৩

ভোলায় শুরু হয়েছে শীতের আমেজ

হাসনাইন আহমেদ মুন্না

প্রকাশিত: ৮ই নভেম্বর ২০২২ রাত ১০:৩৬

remove_red_eye

৪৪৫

হাসনাইন আহমেদ মুন্না : ভোলা জেলায় শুরু হয়েছে শীতের আমেজ। গত কয়েকদিন ধরে শিশির ভেজা সবুজ প্রান্তর শীতের আগমনী বার্তা জানান দিচ্ছে। শেষ রাত, ভোর বেলা ও বিকালের পর থেকেই শীত অনুভ’ত হচ্ছে দক্ষিণের এই জেলায়। সন্ধ্যার পর অনেকেই শীতের পোষাক গায়ে জড়িয়ে বের হচ্ছেন। রাত বাড়ার সাথে সাথে কমতে থাকে তাপমাত্রা। তবে শহরের তুলনায় চরাঞ্চলসহ নদী তীরবর্তী এলাকায় শীতের প্রকোপ বেশি রয়েছে। শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় শীতের ঐতিহ্য ভাপা পিঠাসহ বিভিন্ন পিঠা বিক্রি করতে দেখা গেছে মৌসুমি বিক্রেতাদের। প্রস্তত করা হচ্ছে ফুটপাতে শীতের পোষাক বিক্রি করার স্থানগুলো।  
ভোলা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মো: মনিরুজ্জামান বলেন, জেলায় সাধারণত নভেম্বরের শুরু থেকেই শীতের আবহাওয়া বিরাজ করে। এবছরও তাই হয়েছে। গত কয়েকদিন ধরে শীত পড়ছে উপকূলের এই জেলায়। ভোরের দিকে হাল্কা কুয়াশায় ছেয়ে থাকে চারপাশ। আজ মঙ্গলবার ভোরে জেলায় সর্বনি¤œ ১৮ দশমিক ৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটা এই মৌসুমে সর্বনি¤œ তাপমাত্রা। কিছুদিনের মধ্যে পুরোদমে শীত পড়া শুরু হবে বলে জানান তিনি।
এদিকে শীতের আগাম বার্তা জানান দিয়ে বিভিন্ন স্থানে ভাপা পিঠা বিক্রি করছে ভ্রম্যমাণ বিক্রেতারা। সন্ধ্যার পর হিমেল হাওয়ায় অস্থায়ী এসব দোকানে বিভিন্ন বয়সের মানুষ পিঠার স্বাদ নিতে ভির করছে। প্রতিবছরের মতন ফুটপাতে শীতের পোষাক বিক্রি করতে তাবু টানানোসহ অনান্য প্রস্তুতি নিচ্ছে বিক্রেতারা। বিভিন্ন বিপনীবিতানগুলোতেও শীতের পোষাক উঠতে শুরু করছে। জেলার বিভিন্ন উপজেলায় শীতের খেজুরের রস সংগ্রহের জন্য গাছ পরিস্কার করা শুরু করেছেন গাছিরা। কোথাও কোথাও গাছে হাড়ি বাঁধাও দেখতে পাওয়া যাচ্ছে।
অন্যদিকে শীতের আবহাওয়া শুরুর সাথে বাড়ছে শিশুদের ঠান্ডা, জ¦র ও নিউমোনিয়া রোগ। ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বাড়ছে এসব রোগীর সংখ্যা। হাসপাতালের তত্তাবায়ক ডা: মো: লোকমান হাকিম বলেন, আবহাওয়া পরিবর্তনের সাথে শিশুদের ঠান্ডা জাতীয় রোগ বাড়ছে। বিশেষ করে নিউমোনিয়ায় আক্রান্ত বেশি হচ্ছে শিশুরা। গত ২৪ ঘন্টায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ৫০ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে নিউমোনিয়ার ১২৫ জন শিশু হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

ভোলায় ৩ দিনের সফরে আজ আসছেন তথ্য  ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ

ভোলায় ৩ দিনের সফরে আজ আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ

বাবার উন্নয়ন দর্শনের উত্তরসূরি ব্যারিস্টার পার্থ

বাবার উন্নয়ন দর্শনের উত্তরসূরি ব্যারিস্টার পার্থ

মানুষ চলে যায়, রেখে যায় স্মৃতি আজ মরহুম আলহাজ্ব জাহাঙ্গীর আলম মিয়ার ৫ম মৃত্যুবার্ষিকী

মানুষ চলে যায়, রেখে যায় স্মৃতি আজ মরহুম আলহাজ্ব জাহাঙ্গীর আলম মিয়ার ৫ম মৃত্যুবার্ষিকী

ভোলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা  বার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

ভোলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

মনপুরায় ঘাস বিক্রির অভিযোগে সংবাদ প্রকাশ করায় ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলায় আদালতে জামিন

মনপুরায় ঘাস বিক্রির অভিযোগে সংবাদ প্রকাশ করায় ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলায় আদালতে জামিন

ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় ৬২ হাজার টাকা অনুদান বিতরণ

ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় ৬২ হাজার টাকা অনুদান বিতরণ

বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন

লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন

বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আরও...