অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় চাঁদা না দেওয়ায় দোকান মালিককে পিটিয়ে রক্তাক্ত জখম

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই নভেম্বর ২০২২ সকাল ০৮:২৮

remove_red_eye

৩৮৪

বাংলার কন্ঠ প্রতিবেদক ॥ ভোলা সদর উপজেলার পরানগঞ্জ বাজারে দাবীকৃত চাঁদা না দেওয়ায় দোকান মালিককে পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করা হয়েছে ।হামলায় আহত রুবেলকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে পরানগঞ্জ বাজারে এই ঘটনা ঘটে। এ ব্যাপারে হামলাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে আহতদের পরিবার সূত্রে জানা গেছে।
 
অভিযোগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পরানগঞ্জ বাজারের ইলিশা অংশে মুজাহিদুল ইসলাম রুবেল ওয়াশি সূত্রে পাওয়া জমিতে দোকান ঘর নির্মান করে ভোগদখলে ছিলেন। সম্প্রতি রাস্তার পাশে সরকারি ড্রেন নির্মানের কারণে রুবেল তার দোকানঘর ভেঙ্গে অন্যত্র সরিয়ে রাখে। ড্রেনের কাজ শেষ হওয়ার পর বৃহস্পতিবার (১০ নভেম্বর) রুবেল শ্রমিক নিয়ে উক্ত স্থানে দোকানঘর নির্মান করতে গেলে মিজানুর রহমানের নির্দেশে আরাফাত রহমান , মোঃ ফরহাদ, ওয়াইবুর রহমান রুবেলের কাছে চাঁদা দাবী করে। দাবীকৃত চাঁদা না দিলে রুবেলকে সেখানে দোকানঘর উত্তোলন করতে দিবে না বলে প্রাণনাশসহ বিভিন্নভাবে হুমকি-ধামকি দেয় রাহাত ও ফরহাদ । রুবেল দাবীকৃত ১ লক্ষ টাকা চাঁদা দিতে অস্বীকার করে। মোঃ মিজানুর রহমানের নির্দেশে এসময় আরাফাত রহমান রাহাত, মোঃ ফরহাদ, ওয়াইবুর রহমান আরাত, মাহাবুবুর রহমান এনায়েত ধাড়ালো অস্ত্র, রড, লাঠিসোটা দিয়ে মুজাহিদুল ইসলাম রুবেলকে এলোপাথাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করেছে বলে অভিযোগ রয়েছে। সন্ত্রাসীদের রডের আঘাতে রুবেলের মাথা, ঘাড়ে, গালে, পিঠে, রানে, হাতে মারাত্মক রক্তাক্ত জখম হয়। রুবেলের আত্মচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলেও সন্ত্রাসীদের ভয়ে তারা রুবলকে উদ্ধার করতে পারেনি। পরে ভোলা থানার ওসি শাহীন ফকিরকে জানালে তিনি এসআই মুকবুলের নেতৃত্বে পুলিশের একটি টীম ঘটনাস্থলে পাঠান। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর হামলাকারী পালিয়ে যায়। পুলিশের সহযোগীতায় স্থানীয় লোকজন রুবেলকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বর্তমানে রুবেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত রুবেল জানান, সন্ত্রাসী রাহাত, ফরহাদ ১ লক্ষ টাকা চাঁদা দাবী করে। আমি চাঁদা না দেওয়ায় তারা ধাড়ালো অস্ত্র সস্ত্র নিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। পরে খবর পেয়ে পুলিশ আসলে সন্ত্রাসী রাহাত আমার কাছে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে আমাকে দেখিয়ে দিবে বলে হুমকি ধামকি দিয়ে চলে যায়। আমি হামলাকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছি। এ ব্যাপারে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
 
এ ব্যাপারে অভিযুক্ত আরাফাত রহমান রাহাত গংদের সাথে একাধিকবার যোগাযোগ করেও কাউকে পাওয়া না যাওয়ায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
 
ভোলা সদর থানার ওসি শাহীন ফকির বলেন, ভোলার পরানগঞ্জে ঘর উত্তোলনকে কেন্দ্র করে ১জনকে পিটিয়ে জখম করার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ব্যাপারে অভিযোগ পেলে আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

আরও...