বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৪ই নভেম্বর ২০২২ রাত ১১:৩৯
৩৫৪
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় শোক র্যালী, পুষ্পার্ঘ্য অর্পণ ও দোয়া মোনাজাতসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জেএমবির নৃশংস বোমা হামলায় নিহত সহকারী জজ সোহেল আহম্মেদ দিদার এবং সহকারী জজ জগন্নাথ পাঁড়ে’র ১৭ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।
সোমবার সকালে ভোলা জেলা জজ আদালত প্রাঙ্গন থেকে বিচার বিভাগ ও জেলা আইনজীবী সমিতির ব্যানারে একটি শোক র্যালী বের হয়ে কালিবাড়ি রোডস্থ শহিদ সোহেল আহমেদ দিদার এর সমাধিস্থলে গিয়ে শেষ হয়। সেখানে জেলা ও দায়রা জজ মোঃ মহসিনুল হক এবং পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম শহিদ সোহেলের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদনসহ দোয়া মোনাজাত করা হয়েছে। এ সময় চিফ জ্যুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ মোঃ সানাউল হক, অতিরিক্ত চিফ জ্যুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অসীম কুমার দে, যুগ্ম জেলা জজ শামসুদ্দিন আহমেদ, ভোলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট মোঃ ফরিদ উদ্দিন, সম্পাদক মাহবুবুল হক লিটুসহ অন্যান্য বিচারক ও আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও ভোলা জেলা জজ আদালতের হাজতখানায় শহীদ সোহেল আহমেদ দিদার এর নামে একটি পাঠাগার এবং একটি টেলিভিশন এর ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি শীতকালের জন্য হাজতখানার ফ্লোরে কার্পেটের ব্যবস্থা করা হয়েছে। উল্লেখ্য,২০০৫ সালের ১৪ নভেম্বর দুই সিনিয়র সহকারী জজ শহীদ সোহেল আহমেদ ও স্বর্গীয় জগন্নাথ পাঁড়ে ঝালকাঠিতে উগ্র জঙ্গিবাদীদের বোমা হামলায় নিহত হয়েছিলেন।
বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়
ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত
মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী
হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত